বাংলাদেশ আওয়ামী লীগের সুদীর্ঘ ১৫ বছরের অধিক সময় ধরে ক্ষমতার মসনদে বসে বাংলাদেশকে পরিচালনা করছে।এই সময়ের মধ্যে তৈরি হয়েছিল সুবিধাবাদি অনেক নেতার অবির্ভাব।তবে দলটির ৫ আগষ্টের পরে ছাত্র জনতার আন্দোলনের মুখে দীর্ঘদিনের শাসন ব্যাবস্থার অবসান।অনেক নেতাকে ছাড়তে হয়েছে দেশ আবার অনেককে চলে যেতে হয়েছে আত্মগোপনে।তবে দলটির এই দূর্দিনের মুহূর্তে কুষ্টিয়া জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক শহিদুল হক শিমুলের জামায়াতে ইসলামীতে যোগদানের অভিযোগ উঠেছে। জানাযায় আওয়ামী লীগের পতনের ঠিক প্রায় এক বছর আগের কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের প্রাধান কার্যালয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে শিমুল কুষ্টিয়া জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পান।এবং দায়িত্ব পাওয়ার পর থেকেই নিজের কর্মী সমর্থক নিয়ে দলকে গোছাতে শুরু করেন।কিন্তু ছাত্র জনতার আন্দোলনে দলটি পতল হলেও দলের এই দূর্দিনে নিজের দল কুষ্টিয়া জেলা মৎস্যজীবী লীগের দল পরিবর্তন করে কুষ্টিয়া তিন আসনের সংসদ সদস্য মাওলানা মুফতি আমীর হামজার হাত ধরে গত ১৯/১০/২৬ যোগদান করার অভিযোগ উঠেছে। এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরালও হয়েছে। এ বিষয়ে তারসাথে মুঠো ফোনে যোগাযোগ করলে………।এই বিষয় নিয়ে কুষ্টিয়া জুরে শুরু হয়েছে কানাঘুষা।এবং সামাজিক যোগাযোগ মাধ্যম আওয়ামী লীগের কর্মী সমর্থকরা তীব্র নিন্দা প্রকাশ করেছে।