ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet চুয়াডাঙ্গায় ৩৭৭ পিস ইয়াবাসহ মুদি দোকানদারসহ গ্রেপ্তার ৩ Headline Bullet দর্শনায় ৩০০টি গাছের চারা রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করলেন ওসি নজরুল ইসলাম!​ Headline Bullet গাংনীর কাজিপুরে বিজিবির অ’ভি’যা’নে ৬ লক্ষাধিক টাকার ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার Headline Bullet পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল Headline Bullet মোবাইল নম্বর ব্লক করায় দুই বান্ধবীকে মারধর Headline Bullet সাজেকে পর্যটকবাহী একটি জিপউল্টে সাতজন আহত Headline Bullet দামুড়হুদার মুন্সিপুর সীমান্তে কোটি টাকার স্বর্ণসহ আটক ১ Headline Bullet কুষ্টিয়া কাস্টমস মোড় পরিবার আয়োজিত নাইট ফুটবল টুর্নামেন্টের প্রধান অতিথি সুমনপ্রধান বক্তা জিল্লু Headline Bullet রেলযাত্রায় নতুন মাত্রা: ভারত থেকে এলো ১৮টি আধুনিক কোচ, কাস্টমস শেষে দর্শনা হয়ে ছাড়লো সৈয়দপুর Headline Bullet মরহুম হাজী খন্দকার শওকত আলীর স্মরণ সভায় জেলা বিএনপির মাহমুদ হাসান খান বাবু ও শরিফুজ্জামান শরীফ উপস্থিত ছিলেন

সাজেকে পর্যটকবাহী একটি জিপউল্টে সাতজন আহত

Oplus_131072

রাঙ্গামাটির সাজেক ভ্যালি থেকে ফেরার পথে পর্যটকবাহী একটি জিপ উল্টে সাত পর্যটক আহত হয়েছেন। রোববার (১৮ অক্টোবর) সকাল ১১টার দিকে সাজেকের সিজকছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, সাজেক ভ্যালি থেকে ফেরার পথে সিজকছড়া এলাকায় পর্যটকবাহী জিপটি উল্টে যায়। এতে সাত পর্যটক আহত হন।

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় দুজনকে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের একজনের মাথায় আঘাত লেগেছে এবং অপরজনের হাত ভেঙে গেছে।

আহতরা হলেন—মো. আজাহার মিয়া (৬০), শাহানারা আক্তার (৪৫), মো. আরিফুর রহমান (৩৫), মো. সোহরাব (২৬), নাসরিন (৩৫), মো. শাহজাহান (৪৫) ও মোছা. আশা (১৩)। তারা সবাই মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার বাসিন্দা।


     এই বিভাগের আরো খবর