ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet রেলযাত্রায় নতুন মাত্রা: ভারত থেকে এলো ১৮টি আধুনিক কোচ, কাস্টমস শেষে দর্শনা হয়ে ছাড়লো সৈয়দপুর Headline Bullet মরহুম হাজী খন্দকার শওকত আলীর স্মরণ সভায় জেলা বিএনপির মাহমুদ হাসান খান বাবু ও শরিফুজ্জামান শরীফ উপস্থিত ছিলেন Headline Bullet যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সংঘবদ্ধ চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার Headline Bullet ড্রাগ হাউজে তল্লাশি, ডেস্ক ক্যালেন্ডারে ২৫ পিস ইয়াবা,দোকান মালিকের বক্তব্য সরযন্ত্র Headline Bullet মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় নারী-শিশুসহ আটক ৪ Headline Bullet গাজীপুরের শ্রীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে রেখে এক গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণ Headline Bullet কোটচাঁদপুরে ভাড়া বাসায় অসামাজিক কাজ: দর্শনার নারীসহ গ্রেপ্তার ৫ Headline Bullet ভারত থেকে ২০০ মাসেন্জার কোচ পাচ্ছে বাংলাদেশ Headline Bullet চুয়াডাঙ্গায় তুচ্ছ ঘটনায় যুবককে পিটিয়ে হত্যা Headline Bullet চুয়াডাঙ্গায় ইয়াবা-টাপেন্টাডলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় নারী-শিশুসহ আটক ৪

Oplus_131072


ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে এক পুরুষ, এক নারী ও দুই শিশুসহ চার বাংলাদেশি নাগরিককে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।
শুক্রবার (১৬ অক্টোবর) ভোর ৫টা ১০ মিনিটের দিকে মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ কুসুমপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত পিলার ৬১/২০-আর থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আমির হোসেনের মেহগনিবাগানে নিয়মিত টহল পরিচালনা করা হয়। নায়েব সুবেদার মো. ভূঁইয়া ইকবাল হোসেনের নেতৃত্বে পরিচালিত টহলকালে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টার সময় চারজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিদের মধ্যে একজন পুরুষ, একজন নারী ও দুই শিশু রয়েছে। আটক পুরুষের নাম লাল চাঁদ সিকদার (৩৮)। তিনি বাগেরহাট জেলার মোল্লাহাট থানার বিলপার গ্রামের আদেশের ছেলে।
বিজিবি জানায়, আটক চারজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এ তথ্য জানিয়েছেন।


     এই বিভাগের আরো খবর