ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet কুষ্টিয়া জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক শাহিদুল হক শিমুলের জামায়াতে ইসলামীতে যোগদান Headline Bullet দর্শনায় বিজিবির অভিযান: মোটরসাইকেলসহ বিপুল পরিমাণ মদ ও কফ সিরাপসহ আটক ১​ Headline Bullet রাশিয়ার হয়ে যুদ্ধে নেমে প্রান গেলো বাংলাদেশি যুবকের Headline Bullet চুয়াডাঙ্গায় ৩৭৭ পিস ইয়াবাসহ মুদি দোকানদারসহ গ্রেপ্তার ৩ Headline Bullet দর্শনায় ৩০০টি গাছের চারা রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করলেন ওসি নজরুল ইসলাম!​ Headline Bullet গাংনীর কাজিপুরে বিজিবির অ’ভি’যা’নে ৬ লক্ষাধিক টাকার ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার Headline Bullet পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল Headline Bullet মোবাইল নম্বর ব্লক করায় দুই বান্ধবীকে মারধর Headline Bullet সাজেকে পর্যটকবাহী একটি জিপউল্টে সাতজন আহত Headline Bullet দামুড়হুদার মুন্সিপুর সীমান্তে কোটি টাকার স্বর্ণসহ আটক ১

ঝিনাইদহে হোমিও চিকিৎসাকেন্দ্রে অভিযানে আটক ৫

Oplus_131072


ঝিনাইদহের কোটচাঁদপুরে হোমিওপ্যাথিক চিকিৎসাকেন্দ্রের আড়ালে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে মহেশপুরের দুই নারী ও এক পুরুষ রয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
বুধবার (১৪ অক্টোবর) কোটচাঁদপুরে এ অভিযান চালানো হয়। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে আলোচনা তৈরি হয়।
প্রাথমিক তথ্য অনুযায়ী, হোমিওপ্যাথিক চিকিৎসাকেন্দ্র হিসেবে পরিচিত প্রতিষ্ঠানটিকে ঘিরে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে পাঁচজনকে আটক করা হলেও তাঁদের সবার পরিচয়, আটকের সুনির্দিষ্ট কারণ এবং অভিযোগের বিস্তারিত তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
প্রতিষ্ঠানটির বৈধ অনুমোদন ছিল কি না, সেখানে নিয়মিত চিকিৎসাসেবা দেওয়া হতো কি না এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে—এসব বিষয়ও স্পষ্ট নয়।
এ বিষয়ে কোটচাঁদপুর মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ মেহেদি হাসান বলেন অসামাজিক কার্যকলাপ বরদাস করা হবে না। অভিযান চলমান থাকবেন।


     এই বিভাগের আরো খবর