ঢাকা, বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet চুয়াডাঙ্গায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার, আদালতের ৬ মাসের কারাদণ্ড Headline Bullet চুয়াডাঙ্গায় মাদকুমুক্ত ও নিরাপদ পূজা উদযাপনে ডিএনসি’র মণ্ডপ পরিদর্শন ও মতবিনিময়! Headline Bullet চুয়াডাঙ্গায় গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড Headline Bullet পাবনায় ৮০০ পিস ইয়াবাসহ সাবেক পুলিশ সদস্য আটক Headline Bullet কুষ্টিয়ার কুমারখালীতে ছেঁউরিয়ায় সংকল্প যুব ফাউন্ডেশনের উদ্যোগে সাবমার্সিবল নলকূপ স্থাপন উদ্বোধন Headline Bullet লাখ টাকার বিদ্যুৎ বিল সংশোধনের পরে হলো ১ হাজার ২৩৮ টাকা Headline Bullet হরমুজ প্রণালির উপরে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম বাধা দিয়ে ধ্বংস করেছে Headline Bullet পাবনায় নেশার টাকা না পেয়ে মাকে জবাই করে হত্যা Headline Bullet জীবননগরে উন্মুক্ত স্থানে পশু জবাই: মাংস ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা! Headline Bullet কুষ্টিয়া জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক শাহিদুল হক শিমুলের জামায়াতে ইসলামীতে যোগদান

মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ১০০ প্যাকেট কীটনাশক উদ্ধার

Oplus_131072


ঝিনাইদহের মহেশপুর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ভারতীয় ১০০ প্যাকেট কীটনাশক উদ্ধার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, ১১ অক্টোবর ২০২৬ তারিখ রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ যাদবপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। সীমান্ত পিলার ৩৭/৩-এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গোপালপুর গ্রামের মো. আলম মিয়ার পুকুরের পাশ থেকে এসব কীটনাশক উদ্ধার করা হয়।
যাদবপুর বিওপির নায়েব সুবেদার মো. আবু বকরের নেতৃত্বে পরিচালিত নিয়মিত চোরাচালানবিরোধী অভিযানে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় ১০০ প্যাকেট কীটনাশক জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) ১১ অক্টোবর ২০২৬ তারিখে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।


     এই বিভাগের আরো খবর