ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ ()

জীবননগরে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন নারীর করুণ মৃত্যু

আবু হানিফ মিলন, স্টাফ রিপোর্টার চুয়াডাঙ্গার জীবননগরে সড়ক দুর্ঘটনায় আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর বয়সী এক অজ্ঞাতনামা নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর ৪টার দিকে জীবননগর-কালীগঞ্জ মহাসড়কের হাসাদাহ ইউনিয়নের কন্দর্পপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।
​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং কয়েকদিন ধরে এলাকায় ঘোরাফেরা করছিলেন। ভোরে রাস্তার পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দেন। খবর পেয়ে জীবননগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ থানায় নিয়ে যায়।
​এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলাইমান শেখ জানান, মরদেহটি বর্তমানে থানায় রয়েছে। নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
সূত্রে :BBC crime news


     এই বিভাগের আরো খবর