আবু হানিফ মিলন, স্টোর রিপোর্টার :
চুয়াডাঙ্গার দর্শনায় পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুই পেশাদার কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
আজ ১৩ অক্টোবর ২০২৬ ভোরে দর্শনার ঝাঝাডাঙ্গা ও নাস্তিপুর গ্রামে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। ঝাঝাডাঙ্গা গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে মোঃ আব্দুল হাদিকে তার বাড়ি থেকে ৪৫ পিস ইয়াবাসহ এবং নাস্তিপুর গ্রামের কায়েদ আলী বিশ্বাসের ছেলে ইয়াজতুল্লাহকে ৫৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নজরুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক নির্মূলে পুলিশের এই কঠোর অভিযান ও জিরো টলারেন্স নীতি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সূত্রে : BBC crime news