ঢাকা, বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet আলমডাঙ্গায় সিজারের পর প্রসূতির মৃত্যু: ভুল চিকিৎসার অভিযোগ! Headline Bullet দামুড়হুদায় নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার Headline Bullet প্রেমিকের আপত্তিতে দুই যমজ ছেলেকে গ’লা কেটে হ’ত্যা’র অভিযোগ, মা গ্রে’প্তার Headline Bullet শেরপুরে বিয়ের ৬ দিনের মাথায় গৃহবধূর মৃত্যু Headline Bullet কুষ্টিয়ায় হামও ডেঙ্গু জ্বরে ২৪ ঘন্টদয় ৫৯ জন Headline Bullet আলমডাঙ্গায় মাদক মামলায় স্বামী-স্ত্রী গ্রেফতার ও জামজামিতে সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামী আটক Headline Bullet কৃষক বাঁচলে দেশ বাঁচবে: বন্ধ চিনিকলগুলো দ্রুত চালু করা হবে Headline Bullet চুয়াডাঙ্গায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার, আদালতের ৬ মাসের কারাদণ্ড Headline Bullet চুয়াডাঙ্গায় মাদকুমুক্ত ও নিরাপদ পূজা উদযাপনে ডিএনসি’র মণ্ডপ পরিদর্শন ও মতবিনিময়! Headline Bullet চুয়াডাঙ্গায় গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড

স্ত্রীর জানাজা পড়তে গিয়ে স্বামীর মৃত্যু

Oplus_131072

ঘরে পড়ে রয়েছে চিরবিদায় নেওয়া স্ত্রীর নিথর দেহ। সেই শোক বুকে চেপে পাশের মসজিদে গিয়ে ফজরের আজান দিলেন এবং নামাজ আদায় করলেন স্বামী রোমান মোল্যা (৬০)। কিন্তু নামাজ শেষ হতেই মসজিদে অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন তিনিও। মাত্র সাড়ে তিন ঘণ্টার ব্যবধানে এই দম্পতির মৃত্যুর হৃদয়বিদারক ঘটনা ঘটেছে নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের মালিডাঙ্গা গ্রামে।

রোববার (১১ অক্টোবর) জোহরের নামাজের পর স্থানীয় মাদ্রাসা প্রাঙ্গণে স্বামী-স্ত্রীর জানাজা একসঙ্গে সম্পন্ন হয়েছে। তবে কুয়েতপ্রবাসী ছেলে দেশে ফেরার অপেক্ষায় থাকায় তাদের মরদেহ এখনো দাফন করা হয়নি।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, মালিডাঙ্গা গ্রামের বাসিন্দা রোমান মোল্যার স্ত্রী গত সাত বছর ধরে পক্ষাঘাতগ্রস্ত ছিলেন। মাঝে কিছুদিন কিছুটা ভালো থাকলেও অধিকাংশ সময়ই তিনি শয্যাশায়ী থাকতেন। শনিবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে নিজ বাড়িতে মারা যান তিনি।

রোমান মোল্যা স্থানীয় মালিডাঙ্গা দক্ষিণপাড়া জামে মসজিদের নিয়মিত মোয়াজ্জিন ছিলেন। স্ত্রীর মৃত্যুর শোকের মধ্যেই তিনি ফজরের সময় মসজিদে গিয়ে যথারীতি আজান দেন এবং জামাতে নামাজ আদায় করেন। তবে নামাজ শেষ হতেই তিনি হঠাৎ তীব্র অসুস্থতা অনুভব করেন। উপস্থিত মুসল্লিরা তাঁকে সেবা-শুশ্রূষা করে সুস্থ করার চেষ্টা চালান, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

সাড়ে তিন ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর এমন প্রয়াণে পরিবার, আত্মীয়স্বজন ও পুরো গ্রামজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। হৃদয়বিদারক এই ঘটনাটি স্থানীয় লোকজনের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক নাড়া দিয়েছে।


     এই বিভাগের আরো খবর