ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ ()

চুয়াডাঙ্গার গাইদঘাটে আবারও বড় বিপদের হাত থেকে রক্ষা পেল ট্রেন, এলাকাবাড়ীর মধ্যে চরম আতঙ্ক

Oplus_131072

​আবু হানিফ মিলন, স্টাফ রিপোর্টার:​ঐতিহাসিক ও ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী চুয়াডাঙ্গার সেই সংবেদনশীল গাইদঘাট এলাকায় আবারও বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল একটি ট্রেন। রেললাইন ঝুঁকিপূর্ণ থাকায় যেকোনো মুহূর্তে ট্রেন উল্টে যাওয়ার উপক্রম হলেও শেষ পর্যন্ত বড় কোনো বিপর্যয় ঘটেনি। তবে এ ঘটনায় স্থানীয় জনগণের মাঝে তীব্র আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
​স্থানীয় সূত্রে জানা যায়, কাল চুয়াডাঙ্গার গাইদঘাট পয়েন্টে ট্রেন চলাচলের সময় হঠাৎ করেই লাইন ত্রুটিপূর্ণ বা অতিরিক্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। ট্রেনটি হেলে পড়ে উল্টে যাওয়ার উপক্রম হয়েছিল। তবে চালক ও সংশ্লিষ্টদের সতর্কতার কারণে বড় ধরনের প্রাণহানি বা দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
​ঐতিহাসিক দুর্ঘটনার স্মৃতি বহনকারী এই এলাকায় বারবার কেন এমন ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন মহল। তাদের মতে, দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে রেললাইনগুলোর বেহাল দশা চলছে। যেকোনো সময় একটি বড় বিপর্যয় ঘটে যাওয়ার আশঙ্কা রয়েছে।
সূত্রে : BBC crime news


     এই বিভাগের আরো খবর