ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet চুয়াডাঙ্গায় ৩৭৭ পিস ইয়াবাসহ মুদি দোকানদারসহ গ্রেপ্তার ৩ Headline Bullet দর্শনায় ৩০০টি গাছের চারা রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করলেন ওসি নজরুল ইসলাম!​ Headline Bullet গাংনীর কাজিপুরে বিজিবির অ’ভি’যা’নে ৬ লক্ষাধিক টাকার ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার Headline Bullet পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল Headline Bullet মোবাইল নম্বর ব্লক করায় দুই বান্ধবীকে মারধর Headline Bullet সাজেকে পর্যটকবাহী একটি জিপউল্টে সাতজন আহত Headline Bullet দামুড়হুদার মুন্সিপুর সীমান্তে কোটি টাকার স্বর্ণসহ আটক ১ Headline Bullet কুষ্টিয়া কাস্টমস মোড় পরিবার আয়োজিত নাইট ফুটবল টুর্নামেন্টের প্রধান অতিথি সুমনপ্রধান বক্তা জিল্লু Headline Bullet রেলযাত্রায় নতুন মাত্রা: ভারত থেকে এলো ১৮টি আধুনিক কোচ, কাস্টমস শেষে দর্শনা হয়ে ছাড়লো সৈয়দপুর Headline Bullet মরহুম হাজী খন্দকার শওকত আলীর স্মরণ সভায় জেলা বিএনপির মাহমুদ হাসান খান বাবু ও শরিফুজ্জামান শরীফ উপস্থিত ছিলেন

চুয়াডাঙ্গায় পচা মরিচ দিয়ে খাদ্যপণ্য তৈরি: ৮০ হাজার টাকা জরিমানা গুড়োল আলিফ ফুড

Oplus_131072

আবু হানিফ মিলন, স্টাফ রিপোর্টার :​চুয়াডাঙ্গা অপরিচ্ছন্ন পরিবেশে পচা মরিচ দিয়ে অবৈধভাবে খাদ্যপণ্য উৎপাদনের অপরাধে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ‘আলিফ ফুড প্রোডাক্টস’কে ৮০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
​বুধবার (১৪ অক্টোবর) ফরিদপুর বাজারে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। তল্লাশিকালে প্রতিষ্ঠানটিতে মেয়াদোত্তীর্ণ লাইসেন্স, চরম নোংরা জায়গায় মরিচ শুকানো এবং পচা মরিচ ব্যবহারের হাতেনাতে প্রমাণ পাওয়া যায়।
​জনস্বাস্থ্যের জন্য চরম ঝুঁকি তৈরির অপরাধে প্রতিষ্ঠানের মালিক মো. লিটন মিয়াকে জরিমানা করার পাশাপাশি দ্রুত লাইসেন্স নবায়নের কড়া নির্দেশ দেওয়া হয়। অভিযানে নিরাপদ খাদ্য কর্মকর্তা, ক্যাব প্রতিনিধি ও জেলা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করে। ভেজাল রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
সূত্রে ;BBC crime news


     এই বিভাগের আরো খবর