ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet কুষ্টিয়া জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক শাহিদুল হক শিমুলের জামায়াতে ইসলামীতে যোগদান Headline Bullet দর্শনায় বিজিবির অভিযান: মোটরসাইকেলসহ বিপুল পরিমাণ মদ ও কফ সিরাপসহ আটক ১​ Headline Bullet রাশিয়ার হয়ে যুদ্ধে নেমে প্রান গেলো বাংলাদেশি যুবকের Headline Bullet চুয়াডাঙ্গায় ৩৭৭ পিস ইয়াবাসহ মুদি দোকানদারসহ গ্রেপ্তার ৩ Headline Bullet দর্শনায় ৩০০টি গাছের চারা রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করলেন ওসি নজরুল ইসলাম!​ Headline Bullet গাংনীর কাজিপুরে বিজিবির অ’ভি’যা’নে ৬ লক্ষাধিক টাকার ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার Headline Bullet পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল Headline Bullet মোবাইল নম্বর ব্লক করায় দুই বান্ধবীকে মারধর Headline Bullet সাজেকে পর্যটকবাহী একটি জিপউল্টে সাতজন আহত Headline Bullet দামুড়হুদার মুন্সিপুর সীমান্তে কোটি টাকার স্বর্ণসহ আটক ১

রেলযাত্রায় নতুন মাত্রা: ভারত থেকে এলো ১৮টি আধুনিক কোচ, কাস্টমস শেষে দর্শনা হয়ে ছাড়লো সৈয়দপুর

Oplus_131072

​আবু হানিফ মিলন, স্টাফ রিপোর্টার :ভারতীয় রেল প্রস্তুতকারী স্বনামধন্য প্রতিষ্ঠান RITES Limited (রাইটস লিমিটেড) কর্তৃক প্রস্তুতকৃত ১৮টি নতুন আধুনিক রেল কোচ বাংলাদেশে এসে পৌঁছেছে। শুক্রবার ভারত-বাংলাদেশ যৌথ গেঁদে-জয়নগর সীমান্ত পার হয়ে রেলপথ ধরে বেলা ১৪:৪৫ ঘটিকায় কোচগুলো চুয়াডাঙ্গার দর্শনা রেলওয়ে স্টেশনে প্রবেশ করে।
​নতুন কোচগুলো গ্রহণ ও সার্বিক প্রক্রিয়া তদারকির জন্য দর্শনা স্টেশনে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। তাদের মধ্যে উপস্থিত ছিলেন— মোঃ জয়দুল ইসলাম (প্রকল্প পরিচালক – পিডি), মোছাঃ হাসিনা খাতুন (বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা, পাকশী), মোঃ রবিউল ইসলাম (বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী, পাকশী), মোহাম্মদ রেজওয়ান উর রহমান (কমান্ড্যান্ট, রেলওয়ে নিরাপত্তা বাহিনী, পাকশী), মোঃ ফয়সাল বিন ওমর (সহকারী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা, পাকশী) এবং মোঃ সাইফুল ইসলাম (সহকারী বিভাগীয় পরিবহন কর্মকর্তা, পাকশী)।
​রেলওয়ে সূত্রে জানা গেছে, আমদানিকৃত ১৮টি নতুন কোচের মধ্যে রয়েছে— ২ টি এসি স্লিপার কোচ, ৩ টি এসি চেয়ারকোচ, ১১ টি নন-এসি চেয়ারকোচ এবং ২ টি গার্ড ব্রেক ও লাগেজ ভ্যান।
​দর্শনা স্টেশন ইয়ার্ডে পৌঁছানোর পর দ্রুততার সঙ্গে কাস্টমস ক্লিয়ারেন্স ও আনুষঙ্গিক অন্যান্য কাজ সম্পন্ন করা হয়। সন্ধ্যা ১৯:৪০ ঘটিকায় আইনি ও কাস্টমস প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হওয়ার পর, রাত ২০:০০ ঘটিকায় কোচগুলোর এই বিশেষ বহরটি দর্শনা থেকে সৈয়দপুর রেলওয়ে কারখানার (ওয়ার্কশপ) উদ্দেশ্যে যাত্রা শুরু করে। সৈয়দপুরে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও প্রস্তুতকরণের পর কোচগুলো যাত্রীসেবায় যুক্ত করা হবে বলে জানা গেছে।
(সূত্রে : BBC crime news)


     এই বিভাগের আরো খবর