প্রতিবছরের ধারাবাহিকতায় কুষ্টিয়া কাস্টমস মোড় পরিবার আয়োজিত এবারও নাইট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে ড্রাগন ক্লাব ও ড্রাগন বয়েজের উদ্যোগে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম সংলগ্ন মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষক দলের আহবায়ক আরিফুর রহমান সুমন। প্রধান বক্তা ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা কৃষক দলের আহবায়ক খন্দকার মোমিনুল ইসলাম কাজিম। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জব্বার মিলন, জেলা যুবদলের সাবেক সহপ্রধান সমন্বয়ক শাহ নেওয়াজ সুমন, সদর উপজেলা কৃষক দলের সদস্য সচিব আশরাফুল ইসলাম, জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক রাকিবুল হাসান রিংকু, শহর ছাত্রদলের সাবেক সহসভাপতি আফরান আরাফাত প্রমূখ। এছাড়া নারী, ছোট বড়, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ খেলা দেখতে ভীড় জমায়।