আবু হানিফ মিলন, স্টাফ রিপোর্ট :চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে ৩৭৭ পিস ইয়াবা, নগদ ১ লাখ ৭৮ হাজার টাকা, মোটরসাইকেল ও সিসি ক্যামেরাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।রবিবার (১৮ অক্টোবর) চুয়াডাঙ্গা সদর থানার হাসপাতাল রোড ও টিএনটি পাড়ায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— সদর থানার অন্তর শেখ (৩২), টিএনটি পাড়ার ভাড়াটিয়া মোফাজ্জেল হক (৪৭) এবং বাগান পাড়ার সাব্বির হোসেন (২৫)।ডিএনসি জানায়, হাসপাতাল রোডের ‘বাদল স্টোর’ মুদি দোকানে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ও নগদ টাকা জব্দ করা হয়। পরে টিএনটি পাড়ার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে আরও ২৭৫ পিস ইয়াবা, একটি মোটরসাইকেল ও সিসি ক্যামেরা জব্দ করা হয়!এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক আসামিকে ২১ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
(সূত্রে :BBC crime news)