ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet কুষ্টিয়া জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক শাহিদুল হক শিমুলের জামায়াতে ইসলামীতে যোগদান Headline Bullet দর্শনায় বিজিবির অভিযান: মোটরসাইকেলসহ বিপুল পরিমাণ মদ ও কফ সিরাপসহ আটক ১​ Headline Bullet রাশিয়ার হয়ে যুদ্ধে নেমে প্রান গেলো বাংলাদেশি যুবকের Headline Bullet চুয়াডাঙ্গায় ৩৭৭ পিস ইয়াবাসহ মুদি দোকানদারসহ গ্রেপ্তার ৩ Headline Bullet দর্শনায় ৩০০টি গাছের চারা রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করলেন ওসি নজরুল ইসলাম!​ Headline Bullet গাংনীর কাজিপুরে বিজিবির অ’ভি’যা’নে ৬ লক্ষাধিক টাকার ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার Headline Bullet পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল Headline Bullet মোবাইল নম্বর ব্লক করায় দুই বান্ধবীকে মারধর Headline Bullet সাজেকে পর্যটকবাহী একটি জিপউল্টে সাতজন আহত Headline Bullet দামুড়হুদার মুন্সিপুর সীমান্তে কোটি টাকার স্বর্ণসহ আটক ১

রাশিয়ার হয়ে যুদ্ধে নেমে প্রান গেলো বাংলাদেশি যুবকের

Oplus_131072

রাশিয়াতে মাসে প্রায় ৭০ হাজার টাকা বেতনে বেকারিতে কাজ করতেন কুমিল্লার চান্দিনার যুবক মো. সাগর (২৪)। এরই মধ্যে এক বাংলাদেশি দালাল তাকে রাশিয়ার সেনাবাহিনীতে চাকরি দেওয়ার কথা বলে এককালীন ৩০ লাখ টাকা দেওয়ার প্রলোভন দেখান। সেই প্রলোভনে পড়ে বেকারির চাকরি ছেড়ে যুদ্ধে যোগ দেন সাগর। শেষ পর্যন্ত রাশিয়া-ইউক্রেন যুদ্ধে তার মৃত্যুর খবর পেয়েছে পরিবার।

গত শনিবার রাশিয়ায় থাকা সাগরের এক বন্ধু তার বোনের মোবাইল ফোনে খুদেবার্তা পাঠিয়ে জানান, ‘সাগর আর নেই।’ এ খবর শোনার পর মূর্ছা যান তার মা। পরিবারে নেমে আসে শোকের ছায়া।

সাগর কুমিল্লার চান্দিনা পৌরসভার ছায়কোট এলাকার কবির হোসেনের ছেলে। তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে তিনি সবার ছোট।

পরিবার ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, নিম্নবিত্ত পরিবারে বেড়ে ওঠা সাগর প্রাথমিকের গণ্ডি পেরোতে পারেননি। কিশোর বয়স থেকেই রিকশা-ভ্যান চালিয়ে পরিবারের আর্থিক সংকটে সহায়তা করতেন। উপজেলা সদরের একটি রড-সিমেন্টের দোকানের পণ্য ভ্যানে বহন করার সুবাদে ওই দোকানের এক ম্যানেজারের সঙ্গে তার সুসম্পর্ক গড়ে ওঠে। ওই ম্যানেজার চাকরি ছেড়ে বিদেশে গেলেও তাদের যোগাযোগ ছিল। পরে দেশে ফিরে আবারও একই দোকানে চাকরি নেন তিনি।

বন্ধুত্বের সুবাদে সাগরকে বিদেশে পাঠানোর উদ্যোগ নেন ওই ম্যানেজার। ২০২৫ সালের মাঝামাঝি সময়ে প্রায় ছয় লাখ টাকা খরচ করে রাশিয়ায় যান সাগর। সেখানে একটি বেকারিতে চাকরি নেন এবং মাসে প্রায় ৭০ হাজার টাকা আয় করতেন।

এরপর রাশিয়ায় অবস্থানকালে এক বাংলাদেশি দালালের সঙ্গে পরিচয় হয় সাগরের। ওই ব্যক্তি তাকে রাশিয়ার সেনাবাহিনীতে চাকরির প্রস্তাব দেন এবং এককালীন ৩০ লাখ টাকা দেওয়ার কথা বলেন। দালালের কথায় বিশ্বাস করে চলতি বছরের মে মাসে বেকারির চাকরি ছেড়ে দেন সাগর। পরে তাকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সৈনিক হিসেবে যুক্ত করা হয় বলে দাবি পরিবারের।

সাগরের চাচা আব্দুল আওয়াল বলেন, সাগর যখন বেকারির চাকরি ছেড়ে সেনাবাহিনীতে যোগ দেওয়ার কথা জানায়, তখন তাকে বারণ করেছিলাম। সে লেখাপড়া জানে না। বিদেশের সেনাবাহিনীতে কীভাবে চাকরি করবে, তা নিয়ে আমাদের সন্দেহ ছিল। কিন্তু দালাল তাকে ভুল বুঝিয়ে যুদ্ধে নিয়ে গেছে।


     এই বিভাগের আরো খবর