ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet চুয়াডাঙ্গা সীমান্তে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানের ওষুধ জব্দ Headline Bullet আলমডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার Headline Bullet কুষ্টিয়ার ইবিতে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে আহত ৭ Headline Bullet জীবননগরে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার দুই Headline Bullet চুয়াডাঙ্গা জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন (SB) মেহেদী শাহরিয়ার; রুহুল কবীর খান ডিএমপিতে পদায়ন Headline Bullet জীবননগরে ১১ মাসের শিশুর মুখে বিষ ঢেলে হত্যাচেষ্টার অভিযোগ মায়ের বিরুদ্ধে Headline Bullet কুষ্টিয়ায় ২০০ গ্রাম গাঁজাসহ ৪ জন গ্রেফতার Headline Bullet মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে দর্শনায় বিশেষ মশক নিধন কর্মসূচি ও পরিচ্ছন্নতা অভিযান Headline Bullet মেহেরপুরের গাংনীতে এসআরবি১২এর পৃথক অভিযান,গ্রেফতার ৩ Headline Bullet দুঃসময়ে ছিলেন রাজপথে,আর প্রতিকূলতায় ছিলেন দলের পাশে

কুষ্টিয়া জেলা গোল্ডকাপে ১-০ গোলে কুষ্টিয়া পৌরটিম বিজয়ী

টানটান উত্তেজনাপূর্ণ এ লড়াইয়ে কুষ্টিয়া সদর উপজেলা ফুটবল দলকে শেষ মুহূর্তে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেছে কুষ্টিয়া পৌরসভা ফুটবল দল। ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। নির্ধারিত সময়জুড়ে একাধিক সুযোগ সৃষ্টি হলেও গোলের দেখা মেলেনি। তবে ম্যাচের শেষ মুহূর্তে পৌরসভা ফুটবল দলের একটি দুর্দান্ত আক্রমণ থেকে জয়সূচক গোল আসে। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই উল্লাসে ফেটে পড়েন খেলোয়াড় ও সমর্থকেরা। খেলা শেষে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা। এছাড়া সেরা খেলোয়াড়দের জন্য আলাদা পুরুস্কারের ব্যবস্থা করা হয়।এ সময় প্রধান অতিথি তৌহিদ বিন-হাসান বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখার পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্ব এবং দলগত চেতনা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জেলা পরিষদের এ আয়োজনকে স্বাগত জানিয়ে খেলোয়াড় ও দর্শকরা ভবিষ্যতেও এমন টুর্নামেন্ট নিয়মিত আয়োজনের আহব্বান জানান তিনি। তিনি আরো বলেন, ফুটবল আমাদের শেখায়, ব্যক্তিগত দক্ষতা গুরুত্বপূর্ণ হলেও দলগত সহযোগিতা ছাড়া বড় কোনো অর্জন সম্ভব নয়। মাঠে প্রতিটি খেলোয়াড় নিজের দায়িত্ব পালন করে বলেই একটি দল বিজয়ী হয়।এছাড়া বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, একটি ফাইনাল ম্যাচ শুধু জয়-পরাজয়ের লড়াই নয়, এটি অধ্যবসায়, শৃঙ্খলা, দলগত ঐক্য এবং আত্মবিশ্বাসের এক অনন্য শিক্ষা। আজকের এই ম্যাচ থেকে আগামী প্রজন্মের তরুণরা শিখতে পারে যে, সাফল্য একদিনে আসে না; কঠোর পরিশ্রম, নিয়মিত অনুশীলন এবং লক্ষ্য অর্জনের অদম্য ইচ্ছাই একজন মানুষকে সাফল্যের শিখরে পৌঁছে দেয়।এদিকে জেলা পরিষদের পক্ষে আব্দুল হাই সিদ্দিকী বলেন, “কুষ্টিয়া জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সফলভাবে সম্পন্ন করতে পেরে সকলকে ধন্যবাদ জানাই। জেলা পরিষদ ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখবে।


     এই বিভাগের আরো খবর