মেহেরপুরের গাংনী উপজেলার কচুখালী গ্রামে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অপরাধে একই গ্রামের আলমাস নামের একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
একই সঙ্গে তাকে ৫ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের (জেলা ও দায়রা জজ) বিচারক মোঃ তাজুল ইসলাম এ রায় ঘোষণা করেন।