ঢাকা, বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet কুষ্টিয়া পৌরসভার বারখাদা ও সদর উপজেলার খাজানগরে ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ Headline Bullet মেহেরপুরে স্কুল ছাত্রীকে ধর্ষনের অভিযোগে যুবককে যাবজ্জীবন কারাদণ্ড Headline Bullet কুষ্টিয়ার দৌলতপুরে মায়ের জন্য সুতা কিনতে গিয়ে প্রাণ গেল তরুণের Headline Bullet দর্শনায় মেয়াদোত্তীর্ণ ওষুধ খেয়ে শিশু অসুস্থ: আলিফ ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও বস্তাভর্তি ওষুধ জব্দ Headline Bullet আলমডাঙ্গায় ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড Headline Bullet আনসারবাড়ীয়া স্টেশন চালুর দাবিতে চুয়াডাঙ্গায় ৩ ঘণ্টা রেলপথ অবরোধ, আশ্বাসে ট্রেন চলাচল স্বাভাবিক Headline Bullet চুয়াডাঙ্গায় মাদকবিরোধী অভিযান: ইয়াবাসহ আটক ৩ ও সেবনকারী ১, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড! Headline Bullet আলমডাঙ্গায় ৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবক গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের সাজা! Headline Bullet বরগুনার আমতলী ৪৭০০ ইয়াবাসহ স্বামী স্ত্রী আটক Headline Bullet কুষ্টিয়া ৩ আসনের সাংসদ আমীর হামজার হলফনামায় গরমিল, তদন্তের আবেদন

কুষ্টিয়ার দৌলতপুরে মায়ের জন্য সুতা কিনতে গিয়ে প্রাণ গেল তরুণের

Oplus_131072

হাসপাতালে অজ্ঞাত লাশ দেখে ভাতিজাকে চিনলেন ফুফ

কুষ্টিয়া,বৃহস্পতিবার ০৫ নভেম্বর:
কুষ্টিয়ার দৌলতপুরে মায়ের জন্য দর্জির সেলাইয়ের সুতা কিনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় রোকন ইসলাম (২০) নামে এক তরুণ নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (০৫ নভেম্বর) সকালে উপজেলার তারাগুনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রোকন ইসলাম ওই এলাকার শরিফুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রোকনের মা তাকে দর্জির সেলাইয়ের সুতা কিনে আনতে বাজারে পাঠান। মায়ের কথা রাখতে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন তিনি। উপজেলার তারাগুনিয়া এলাকায় পৌঁছালে হঠাৎ মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান রোকন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এদিকে নিহতের কাছে মোবাইল ফোন বা জাতীয় পরিচয়পত্র না থাকায় তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ফলে অজ্ঞাতপরিচয় হিসেবে তার মরদেহ হাসপাতালের বারান্দায় রাখা হয়।

এরপর হাসপাতালে অন্য একটি কারণে আসা রোকনের এক ফুফু বারান্দায় পড়ে থাকা মরদেহ দেখতে এগিয়ে যান। কাছে গিয়ে মুখ দেখতেই চমকে ওঠেন তিনি। মরদেহটি আর কারও নয়, নিজের ভাতিজা রোকনের। এমন দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি। মুহূর্তেই হাসপাতাল এলাকায় এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।

তার এমন মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর