কুষ্টিয়ার খোকসায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে খোকসা থানা পুলিশ।
বুধবার (৪ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শিমুলিয়া ইউনিয়নের শিমুলিয়া কালীবাড়ি সংলগ্ন ইটের রাস্তা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন রাজবাড়ীর পাংশা উপজেলার গাড়াল গ্রামের আসাদুল ইসলাম ওরফে কালু (৩৪) এবং কুষ্টিয়ার খোকসা উপজেলার ধুশুন্ড গ্রামের সোহাগ প্রামাণিক (৩১)। পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
পরে তাদের আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে খোকসা থানা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।
খোকসা থানার হোয়াটসঅ্যাপ গ্রুপের তথ্য অনুসারে।