ঢাকা, শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet ৪৫ বোতল স্কাফ কফ সিরাপসহ ফরিদপুরে এক নারী গ্রেপ্তার Headline Bullet মেহেরপুরে অনলাইন ক্যাসিনো এজেন্ট লিপুর বাগানবাড়িতে ডিবির অভিযান, পালালেন লিপু, আটক ১ Headline Bullet দামুড়হুদায় ডাকাতি মামলায় আসামি গ্রেফতার Headline Bullet দর্শনা পৌরসভায় প্রকৌশলী হারুনের দুর্নীতি: ডেন নির্মাণে অব্যাহতির পর এবার ডাস্টবিন ও সোলার লাইট অনিয়মের তদন্ত ও স্থায়ী বহিষ্কারের দাবি Headline Bullet যশোর সীমান্তে বিজিবির অভিযান: মাদক ও চোরাচালানি মালামালসহ আটক ১ Headline Bullet সন্ত্রাসী হামলায় আহত পৌর কর্মচারী সবুজকে হাসপাতালে দেখতে গেলেন প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তা Headline Bullet রাত ৮ মধ্যে দোকানপাঠ শপিংমল বন্ধের নির্দেশ Headline Bullet কুষ্টিয়ার ইবিতে ভিক্ষুক শিশুকে বালাৎকারের অভিযোগে যুবক আটক Headline Bullet চুয়াডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ দুই নারী ও চার মাদকসেবীসহ মোট আটজনকেগ্রেপ্তার Headline Bullet শেরপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক নারীসহ আটক

ফরিদপুর মেডিকেল কলেজের নবনিযুক্ত অধ্যক্ষের নিয়োগ বাতিলের দাবিতে ছাত্রদলের মানববন্ধন

Oplus_131072


ফরিদপুর মেডিকেল কলেজের নবনিযুক্ত অধ্যক্ষের নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন করেছে ফরিদপুর মেডিকেল কলেজ শাখা ছাত্রদল।আজ
মঙ্গলবার দুপুর ১টা থেকে সাড়ে ১টা পর্যন্ত ফরিদপুর মেডিকেল কলেজ প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মুস্তাকীম কবিরের নেতৃত্বে অনুষ্ঠিত মানববন্ধনে নেতাকর্মী অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইয়ামিন রেজা বর্ণ, সহ-সভাপতি সাজ্জাদুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রুবেলসহ সংগঠনের কয়েকজন নেতাকর্মী।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ফ্যাসিবাদের পতনের দীর্ঘ দুই বছর পরও আওয়ামী লীগসংশ্লিষ্ট একজনকে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের দাবি, নবনিযুক্ত অধ্যক্ষ স্বাচিপের সদস্য এবং আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে তাঁর সখ্য রয়েছে।
বক্তারা দ্রুত নবনিযুক্ত অধ্যক্ষের নিয়োগ বাতিলের দাবি জানান। পাশাপাশি কথিত ‘ফ্যাসিবাদীদের পুনর্বাসন’ বন্ধের আহ্বান জানান তারা।


     এই বিভাগের আরো খবর