ঢাকা, বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet চুয়াডাঙ্গার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান বদলি Headline Bullet চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জামাল আল নাসেরের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত Headline Bullet বক্স খাট খুলতেই ৯০ হাজার ইয়াবা, এরপর সামনে এলো দুই পুলিশ সদস্যের যোগসূত্র Headline Bullet ঝিনাইদহে ৬ কেজি গাঁজাসহ আটক দুই Headline Bullet কুষ্টিয়া ডিবির অভিযানে ৮০০ পিছ ইয়াবাসহ আটক এক Headline Bullet গত ১লা সেপ্টেম্বর ছিল কুষ্টিয়া জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি এম এ শামীম আরজুর জন্মদিন উপলক্ষে দোয়ার আয়োজন Headline Bullet রাজশাহী সদর হাসপাতালের গেটের সামনে ফুটপথ অবৈধ দখলের ভয়ঙ্কর চিত্র Headline Bullet দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে ইয়ার্ডে দুধর্ষ চুরি: নেপথ্যে কারা? উচ্চপর্যায়ের তদন্তের দাবি Headline Bullet চুয়াডাঙ্গা সীমান্তে সাড়ে ৬৭ লাখ টাকার মাদক ও চোরাচালানি মালামাল উদ্ধার Headline Bullet কুষ্টিয়ার মিরপুরে পরকীয়ার জেরে প্রমিক যুগলের বিশ পানে আত্ম হত্যার চেষ্টা

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জামাল আল নাসেরের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

Oplus_131072

​BBC Crime news
স্টাফ রিপোর্টার: আবু হানিফ মিলন

০৮ সেপ্টেম্বর ২০২৬
​চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে সদ্য বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জামাল আল নাসেরের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ০৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখ বিকাল ৪টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান।
​অনুষ্ঠানে পুলিশ সুপার মহোদয় সদ্য বিদায়ী কর্মকর্তার কর্মকালীন সময়ের দায়িত্বশীলতা, পেশাদারিত্ব ও আন্তরিকতার প্রশংসা করেন। উল্লেখ্য, জামাল আল নাসের গত ২৪ আগস্ট ২০২৫ তারিখে চুয়াডাঙ্গা জেলায় যোগদানের পর অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সম্প্রতি তিনি রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, খুলনায় বদলি হয়েছেন। বিদায়লগ্নে পুলিশ সুপার তাঁকে স্মৃতি স্মারক ও ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁর ভবিষ্যৎ সাফল্য কামনা করেন। বিদায়ী কর্মকর্তা চুয়াডাঙ্গা জেলা পুলিশের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


     এই বিভাগের আরো খবর