মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে ৯৯ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে মাটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৫২/১২-আর থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শ্মশানঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি জানায়, সুবেদার মো. মোস্তাক আহমেদের নেতৃত্বে নিয়মিত মাদকবিরোধী অভিযান চালানোর সময় পরিত্যক্ত অবস্থায় ৯৯ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধার করা সিরাপের মধ্যে রয়েছে Win Cerex ও TEXMIN-P Syrup।
এ ঘটনায় কোনো আসামিকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার করা মাদকদ্রব্য বিজিবির হেফাজতে নেওয়া হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।