ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet দামুড়হুদার মুন্সিপুর সীমান্তে কোটি টাকার স্বর্ণসহ আটক ১ Headline Bullet কুষ্টিয়া কাস্টমস মোড় পরিবার আয়োজিত নাইট ফুটবল টুর্নামেন্টের প্রধান অতিথি সুমনপ্রধান বক্তা জিল্লু Headline Bullet রেলযাত্রায় নতুন মাত্রা: ভারত থেকে এলো ১৮টি আধুনিক কোচ, কাস্টমস শেষে দর্শনা হয়ে ছাড়লো সৈয়দপুর Headline Bullet মরহুম হাজী খন্দকার শওকত আলীর স্মরণ সভায় জেলা বিএনপির মাহমুদ হাসান খান বাবু ও শরিফুজ্জামান শরীফ উপস্থিত ছিলেন Headline Bullet যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সংঘবদ্ধ চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার Headline Bullet ড্রাগ হাউজে তল্লাশি, ডেস্ক ক্যালেন্ডারে ২৫ পিস ইয়াবা,দোকান মালিকের বক্তব্য সরযন্ত্র Headline Bullet মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় নারী-শিশুসহ আটক ৪ Headline Bullet গাজীপুরের শ্রীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে রেখে এক গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণ Headline Bullet কোটচাঁদপুরে ভাড়া বাসায় অসামাজিক কাজ: দর্শনার নারীসহ গ্রেপ্তার ৫ Headline Bullet ভারত থেকে ২০০ মাসেন্জার কোচ পাচ্ছে বাংলাদেশ

দামুড়হুদার মুন্সিপুর সীমান্তে কোটি টাকার স্বর্ণসহ আটক ১

Oplus_131072

আবু হানিফ মিলন, স্টাফ রিপোর্টার :চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুন্সিপুর সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ১ লাখ টাকা মূল্যের ৬টি স্বর্ণের বারসহ এক চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন ৫৪৭.৫১ গ্রাম।
​বিজিবি জানায়, বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচার হতে পারে—এমন গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল মুন্সিপুর সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি করে। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তি সীমান্ত অভিমুখে যাওয়ার সময় বিজিবি সদস্যরা তাকে গতিরোধ করেন। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার শরীর থেকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
​অভিযান শেষে বিজিবির পক্ষ থেকে জানানো হয়, জব্দকৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা জেলা ট্রেজারিতে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করার আইনি প্রক্রিয়া চলছে। সীমান্তে চোরাচালান রোধে বিজিবির এমন কঠোর অভিযান অব্যাহত থাকবে।
(সূত্রে :BBC crime news)


     এই বিভাগের আরো খবর