আফগা/নি/স্তানের উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশে নারীদের নাম সরকারি নথিতে ব্যবহারের ওপর নি/ষে/ধাজ্ঞা জারি করেছে তালেবান। চিকিৎসার নথিপত্রসহ বিভিন্ন সরকারি কাগজে নারীদের নাম লেখা যাবে না। এমনকি হাসপাতালে নারী রোগীদের ‘বিবি’ বলে সম্বোধন করার নির্দেশ দেওয়া হয়েছে। আফগানিস্তানের অনলাইন সংবাদমাধ্যম জান টাইমস ও ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। হাসপাতালের কর্মীদের নারীদের ‘বিবি’ বলে সম্বোধন করতে বলা হয়েছে। আফগানিস্তানে ‘বিবি’ শব্দটি সাধারণত সব বয়সী নারীর ক্ষেত্রে সম্মানসূচক সম্বোধন হিসেবে ব্যবহৃত হয়। তবে স্পেনভিত্তিক সংবাদমাধ্যম এল পাইস জানিয়েছে, নারী ও অধিকারকর্মীদের বিভিন্ন বক্তব্যে উঠে এসেছে, কিছু ক্ষেত্রে তালেবান সদস্যরা নারীদের ‘ছাগল’ বা ‘গরু’র মতো অবমাননাকর শব্দেও সম্বোধন করছেন।
তালেবানের নারী অধিকারবিরোধী পদক্ষেপের কারণে দেশটিতে নারীদের স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগও সংকুচিত হচ্ছে। জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, আফগান নারীরা সীমিত স্বাস্থ্যসেবার কারণে কঠিন বাস্তবতার মুখোমুখি হচ্ছেন। কুনার প্রদেশের এক নারী জানিয়েছেন, চিকিৎসাসেবা না পাওয়ায় তাকে একাধিকবার গর্ভপাতের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে।