আবু হানিফ মিলন, স্টাফ রিপোর্টার :চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে ১৯অক্টোবর, বিশেষ অভিযান চালিয়ে ১ জন চোরাকারবারিকে মোটরসাইকেল ও বিপুল পরিমাণ ভারতীয় মাদকসহ আটক করেছে ৬ বিজিবির দর্শনা ফুলবাড়ী বিওপির সদস্যরা।
আটককৃত ব্যক্তির কাছ থেকে অবৈধভাবে আনা ৯৫ বোতল ভারতীয় উইনসেরেক্স কফ সিরাপ, ২৫ বোতল বিদেশি মদ এবং মাদক বহনে ব্যবহৃত ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।
আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে দর্শনা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এই কঠোর নজরদারি অব্যাহত থাকবে।
(সূত্রে : BBC crime news)