আবু হানিফ মিলন, স্টাফ রিপোর্টার :চুয়াডাঙ্গার বেগমপুর ইউনিয়নের লিঙ্গেরপুতা গ্রাম এলাকায় সামান্য তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক পর্যায়ে, এই ন্যক্কারজনক হামলা ঘটেছে বলে জানা গেছে। হাজিরুন নামের এক নারীর ওপর দেশীয় অস্ত্র নিয়ে এই হামলার ঘটনায় ওই নারীর মাথায় গুরুতর জখম হয়ে ১০টি সেলাই!
স্থানীয় সূত্রে জানা যায়, এই হামলার নেপথ্যে রয়েছেন সাইদুর, তার বোন শাবানা ও চানতারা (পিতা: কামাল হোসেন)। প্রাথমিক অবস্থায় আহত হাজিরুনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে রেফার করা হয়।
এই ন্যক্কারজনক ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। দ্রুত সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী ও ভুক্তভোগীরা।
সূত্রে: BBC crime news