BBC Crime News
স্টাফ রিপোর্টার: আবু হানিফ মিলন
তারিখ: ২৫ আগস্ট ২০২৬
ঢাকা
বাংলাদেশের সর্ববৃহত্তম রেল স্টেশন কমলাপুর। যেখানে রাত দিন ২৪ ঘণ্টা মানুষের আনাগোনা। দেশের সর্বপ্রান্তের লোক এই স্টেশনে—বিশেষ করে যারা ট্রেন ভ্রমণ করেন—তারা এখানে এসে নামেন এবং দীর্ঘক্ষণ ট্রেনের অপেক্ষায় এখানে বসে থাকেন। কিন্তু অত্যন্ত উদ্বেগের বিষয় হলো, এত বড় ও ব্যস্ত এই স্টেশনের কোথাও মোবাইল চার্জ দেওয়ার কোনো পয়েন্ট বা ব্যবস্থা নেই।
এর ফলে সাধারণ যাত্রীরা প্রতিনিয়ত চরম হয়রানির শিকার হচ্ছেন। দূর-দূরান্ত থেকে মানুষ এখানে এসে ট্রেনের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করেন। বর্তমান যুগে মোবাইল ফোন বা টেলিফোন অত্যন্ত প্রয়োজনীয় একটি যোগাযোগের মাধ্যম হলেও, কেন্দ্রীয় এই স্টেশনে চার্জিংয়ের কোনো ব্যবস্থা না থাকায় হাজারো মানুষের মনে চরম অসন্তোষ বিরাজ করছে।
সাধারণ যাত্রীদের একটাই জোরালো দাবি, রেল কর্তৃপক্ষ যেন অতি শীঘ্রই কমলাপুর স্টেশনের বিভিন্ন জায়গায় মোবাইল চার্জিং প্লাগ বা পয়েন্টের ব্যবস্থা করে, যাতে যাত্রীরা এই মারাত্মক দুর্ভোগ থেকে মুক্তি পান।