BBC Crime News
স্টাফ রিপোর্টার: আবু হানিফ মিলন
তারিখ: ২৭শে আগস্ট ২০২৬
স্থান: দর্শনা, চুয়াডাঙ্গা (দর্শনা শান্তিনগর)
দর্শনা (শ্যামপুর):
দর্শনা শ্যামপুরে একটি বাসায় চুরির ঘটনা ঘটেছে। বাসার লোকজন সাময়িকভাবে আত্মীয়র বাসায় বেড়াতে যাওয়ার সুযোগে চোর এই সুযোগটা কাজে লাগিয়ে ঘরের সমস্ত জিনিসপত্র ও নগদ টাকা সহ সবকিছু লুট করে নিয়ে চলে গেছে।
ঘটনা সূত্রে জানা গেছে, যিনি মালামাল চুরি করেছেন তিনি দর্শনা শান্তিনগরের বাসিন্দা। চুরি করা পণ্য ও মালামাল তিনি শান্তিনগরেরই চোরের আশেপাশে কিছু বাড়িঘরে বিক্রি করে দিয়েছেন। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে সেখান থেকে সেই চুরিকৃত ও বিক্রয় করা কিছু আসবাবপত্র উদ্ধার করতে সক্ষম হওয়া গেছে।
তবে বাকি চুরি করা মালামাল এখনো উদ্ধার করা সম্ভব হয়নি এবং চোরও আপাতত পলাতক রয়েছে। এদিকে চোরকে ধরতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে শান্তিপাড়ার যুব সমাজ কঠোর অবস্থানে রয়েছে।