ঢাকা, শনিবার, ২৯ আগস্ট, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet সিএনজির টুলস বক্সে ৯৯০০ পিছ ইয়াবাসহ আটক এক Headline Bullet চুয়াডাঙ্গা আন্তঃজেলা বাস-মিনিবাস সব রুটে চলাচল বন্ধ Headline Bullet চুয়াডাঙ্গায় র‌্যাবের অভিযান ৯৭ বোতল নেশাজাতীয় সিরাপসহ গ্রেপ্তার ২ Headline Bullet ​দর্শনা শ্যামপুরে একটি বাসায় সমস্ত মালামাল সহ নগদ ৩৫,০০০ টাকা নিয়ে পলাতক চোর Headline Bullet কার্পাসডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় কবি নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত Headline Bullet মাদক সেবনের অপরাধে ঝিনাইদহে মা-ছেলের কারাদণ্ড Headline Bullet দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশনে স্টেশন মাস্টার নাজমা ইয়াসমিনের বিরুদ্ধে মামুনুর রশীদের ভিত্তিহীন ও হাস্যকর অভিযোগ Headline Bullet দর্শনা শান্তিনগরে ইয়াবা ও গাঁজাসহ জয়রামপুর বটতলার শামসুল আটক ১ Headline Bullet চুয়াডাঙ্গা সদর হাসপাতাল পরিদর্শনে এমপি মাসুদ পারভেজ রাসেল Headline Bullet চুয়াডাঙ্গা সীমান্তে মাদকদ্রব্য সহ ২৯ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ

চুয়াডাঙ্গা আন্তঃজেলা বাস-মিনিবাস সব রুটে চলাচল বন্ধ

Oplus_131072

চুয়াডাঙ্গা আন্তঃজেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের শ্রমিকদের ওপর ইজিবাইক শ্রমিকদের হামলা, মারধরের অভিযোগে চুয়াডাঙ্গার সব রুটে বাস ও মিনিবাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।গতকাল শুক্রবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক হাজী আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় ও পরিবহন সূত্র জানায়, গত বৃহস্পতিবার চুয়াডাঙ্গা শহরের দৌলতদিয়াড় এলাকায় একটি ইজিবাইক চালক নিয়মবহির্ভূতভাবে শহরে প্রবেশের চেষ্টা করেন। এ সময় সেখানে দায়িত্বরত পুলিশ ও বাস শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিরা তাকে বাধা দিয়ে তাকে ফিরিয়ে দেওয়ার জেরে ওই ইজিবাইক চালক তার সহযোগীদের নিয়ে আলোকদিয়া এলাকার সংগঠিত হয়ে চুয়াডাঙ্গা-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে চলাচলকারী একটি বাস আটকে দেয়। তারা বাসের চালক ও সুপারভাইজারকে শারীরিকভাবে লাঞ্ছিত করার পাশাপাশি বাসে হামলা চালায় এবং তাদের জিম্মি করে রাখে। পরবর্তীতে খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে জিম্মি থাকা বাস চালক ও সুপারভাইজারকে উদ্ধার করে। এই ঘটনার তীব্র প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে চুয়াডাঙ্গা আলমডাঙ্গা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও সাধারণ শ্রমিকরা দৌলতদিয়া এলাকায় সড়ক আড়াআড়ি বাস রেখে সড়ক অবরোধ করেন। পরবর্তীতে চুয়াডাঙ্গার পুলিশ সুপারের মধ্যস্থতায় ও প্রশাসনের ন্যায্য বিচারের আশ্বাসে সড়ক অবরোধ তুলে নেওয়া হলেও শ্রমিকদের মধ্যকার চরম ক্ষোভ ও অসন্তোষ কমেনি। নিরাপত্তা ও দোষীদের গ্রেফতারের দাবিতে গতকাল শুক্রবার দিনভর চুয়াডাঙ্গা-মেহেরপুর, চুয়াডাঙ্গা-হাট বোয়ালিয়া সহ জেলার অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল। আজ দিনভরও চুয়াডাঙ্গা – মেহেরপুর, চুয়াডাঙ্গা -জীবননগর হাসাদহ,চুয়াডাঙ্গা- ঝিনাইদহ,চুয়াডাঙ্গা- কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা-হাটবোয়ালিয়া রুটের সকল বাস চলাচল বন্ধ সিদ্ধান্ত ঘোষণা করা হয় । এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন চুয়াডাঙ্গা আন্তঃজেলা বাস,-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক হাজী আবুল কালাম আজাদ। এদিকে হঠাৎ করে পরিবহন ধর্মঘট শুরু হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। অনেকেই গন্তব্যে পৌঁছাতে না পেরে বাস টার্মিনালগুলোতে ভিড় করছেন এবং অতিরিক্ত ভাড়া দিয়ে বিকল্প যানবাহনে যাতায়াত করেছেন। মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ জানিয়েছেন, শ্রমিকদের ওপর হামলার সুষ্ঠু বিচার এবং সড়কে ইজিবাইকের অবৈধ চলাচল বন্ধে প্রশাসন দৃশ্যমান পদক্ষেপ না নেওয়া পর্যন্ত চুয়াডাঙ্গা থেকে কোনো রুটে বাস চলাচল করবে না। এলাকায় যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর