ঢাকা, শনিবার, ২৯ আগস্ট, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet কুষ্টিয়ার খোকসায় মাদকবিরোধী মানববন্ধন Headline Bullet কালিশংকরপুর ৭ নং ওর্য়াডের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত Headline Bullet সিএনজির টুলস বক্সে ৯৯০০ পিছ ইয়াবাসহ আটক এক Headline Bullet চুয়াডাঙ্গা আন্তঃজেলা বাস-মিনিবাস সব রুটে চলাচল বন্ধ Headline Bullet চুয়াডাঙ্গায় র‌্যাবের অভিযান ৯৭ বোতল নেশাজাতীয় সিরাপসহ গ্রেপ্তার ২ Headline Bullet ​দর্শনা শ্যামপুরে একটি বাসায় সমস্ত মালামাল সহ নগদ ৩৫,০০০ টাকা নিয়ে পলাতক চোর Headline Bullet কার্পাসডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় কবি নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত Headline Bullet মাদক সেবনের অপরাধে ঝিনাইদহে মা-ছেলের কারাদণ্ড Headline Bullet দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশনে স্টেশন মাস্টার নাজমা ইয়াসমিনের বিরুদ্ধে মামুনুর রশীদের ভিত্তিহীন ও হাস্যকর অভিযোগ Headline Bullet দর্শনা শান্তিনগরে ইয়াবা ও গাঁজাসহ জয়রামপুর বটতলার শামসুল আটক ১

কালিশংকরপুর ৭ নং ওর্য়াডের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

মাদক ছেড়ে মাঠে চল’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়া কালিশংকরপুর ৭নং ওয়ার্ড দোলনচাঁপা যুব সংঘের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এ ফুটবল টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় তরুণ ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। গতকাল শুক্রবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়া হাউজিং কেলেমন মাঠে টুর্নামেন্টের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ। প্রধান বক্তা ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। বিশেষ অতিথি ছিলেন, পৌর বিএনপির সভাপতি এ কে বিশ্বাস বাবু ও সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, জেলা বিএনপির সদস্য আবু তালেব, ইবি ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রাশিদুল ইসলাম রাশেদ, সদর উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক জিহাদুজ্জামান জিকু, পৌর যুবদলের আহবায়ক মোস্তাফিজুর রহমান সুমন, জেলা ছাত্রদলের সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাত, পৌর ৭নং ওয়ার্ড বিএনপি সভাপতি বাবু প্রমূখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লেবু ও সঞ্চালনা করেন পৌর বিএনপির সাবেক প্রচার সম্পাদক আব্দুর রশিদ।এসময় কুতুব উদ্দিন আহমেদ বলেন, মাদকমুক্ত সমাজ ও দেশ গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা আমাদের শারীরিক ও মানসিক বিকাশের অন্যতম মাধ্যম। বিশেষ করে ফুটবল তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও নানা ধরনের সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা চাই আমাদের এলাকার তরুণরা লেখাপড়ার পাশাপাশি এবং যুবকরা খেলাধুলায় এগিয়ে আসুক। মাঠে প্রতিযোগিতা থাকবে, তবে সেই প্রতিযোগিতা যেন সবসময় সৌহার্দ্য, শৃঙ্খলা ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও শক্তিশালী করে, এটাই আমাদের প্রত্যাশা।প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, তরুণ সমাজকে মাদক ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। মাঠমুখী করার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সমাজে সুস্থ বিনোদনের পরিবেশ তৈরি করাই আমার লক্ষ্য। তিনি আরো বলেন, খেলাধুলার মাধ্যমে একটা সম্মানজনক জীবিকার মাধ্যম রয়েছে। আমরা চেষ্টা করছি তরুন যুব সমাজ যাতে খেলাধুলায় ভালো করে।এই তরুন যুব সমাজ আগামী দিনের ভবিষ্যৎ। আমরা যদি তাদেরকে মাঠমুখী করতে পারি তাহলে তারা তাদের প্রতিভা বিকাশের সুযোগ পাবে। খেলার মাঠ না থাকায়, কাঠামো না থাকায় অনেক সময় তারা তাদের প্রতিভা বিকাশের সুযোগ পায় না। বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার স্কুল পর্যায় থেকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় যাতে ভালো করে, সে লক্ষ্যে উদ্যোগ গ্রহন করেছেন।আমরা চাই একজন শিক্ষার্থী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় ভালো করবে। এতে করে সকলের সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব। অনুষ্ঠানের সভাপতি আব্দুর রাজ্জাক লেবু বলেন, ‘মাদক ছেড়ে মাঠে চল’ এই বার্তাকে ছড়িয়ে দিতে নিয়মিতভাবে বিভিন্ন ক্রীড়া ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করা হবে। তরুণ প্রজন্মকে মাদকমুক্ত ও সুন্দর সমাজ গঠনে সম্পৃক্ত করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।আয়োজকরা জানান, যুব সমাজকে মাদক ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বাড়ানোর লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। তবে ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা। এদিকে ফাইনাল ম্যাচে কালিশংকরপুর বিশ্বাসপাড়া-৩-০ গোলে সোনালী ক্লাব মালিথাপাড়াকে পরাজিত করে। প্রতিযোগিতাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। খেলা উপভোগ করতে মাঠের চারপাশে দর্শকের সমাগম ঘটে।


     এই বিভাগের আরো খবর