ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet চুয়াডাঙ্গা সীমান্তে সাড়ে ৬৭ লাখ টাকার মাদক ও চোরাচালানি মালামাল উদ্ধার Headline Bullet কুষ্টিয়ার মিরপুরে পরকীয়ার জেরে প্রমিক যুগলের বিশ পানে আত্ম হত্যার চেষ্টা Headline Bullet দর্শনায় পুলিশের বিশেষ অভিযান: হিজলগাড়ী বাজার থেকে ইয়াবা ও মদসহ গ্রেপ্তার ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড Headline Bullet আলমডাঙ্গার ৮০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার Headline Bullet দর্শনায়া ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী রিপন গ্রেফতার Headline Bullet ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ করলেন সহকারী কমিশনার (ভূমি) Headline Bullet নাটোরে গাঁজাসহ নারী আটক Headline Bullet বেতন গ্রেড কমানো ও পদন্নোতি নতুন শর্ত আরোপে বিএডিসির কর্মকর্তা কর্মচারিদের Headline Bullet বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাছের চারা রোপন করেন জাকির সরকার ও সুমন সরকার Headline Bullet কুষ্টিয়া সরকারি কলেজে মাছের পোনা অবমুক্তকরন

কুষ্টিয়ার ভারতীয় সিমান্তে বিপুল পরিমান মাদক উদ্ধার

কুষ্টিয়া সীমান্তে পৃথক স্থানে অভিযান চালিয়ে প্রায় ২৯ লাখ টাকার ভারতীয় মাদক ও চোরাচালানি মালামাল উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শনিবার (২৯ আগস্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি। বিজিবি জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার (২৮ আগস্ট ) ও শনিবার (২৯ আগস্ট) কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়।এসব অভিযানে মালিকবিহীন অবস্থায় মাদক ও চোরাচালানি মালামাল উদ্ধার করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সকাল ১১টার দিকে কাথুলী বিওপির দায়িত্বপূর্ণ কাঠালতলা মাঠ এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় দুই বোতল মদ ও দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। অন্যদিকে,শনিবার রাত ১২টা ৪০ মিনিটের দিকে ঠোটারপাড়া বিওপির দায়িত্বপূর্ণ পাকুরিয়া মাঠ এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় এক হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ৫৫০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট, চার বোতল ফেয়ারডিল সিরাপ ও এক বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়।একই দিন রাত সাড়ে ৩টার দিকে কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ কাজিপুর নওপাড়া সুইচ গেট এলাকায় অভিযান চালিয়ে ৪০০ বোতল ফেয়ারডিল সিরাপ ও ৭ হাজার ৬০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও শনিবার সকাল ৬টার দিকে প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ গুরের পাড়া জামে মসজিদ এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় এক হাজার ৭১০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব মাদক ও মালামালের আনুমানিক বাজার মুল্য ২৮ লাখ ৮৫ হাজার ৪৫০ টাকা বলেও জানিয়েছেন বিজিবি। বিজিবি আরও জানিয়েছে, সীমান্তে মাদকদ্রব্যের অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান ও নজরদারি চালিয়ে যাচ্ছে। সীমান্ত সুরক্ষা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


     এই বিভাগের আরো খবর