ঢাকা, শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet বিয়ের আগের রাতেই মাদকসহ আটক বর Headline Bullet পুলিশের লোকের ধাওয়া খেয়ে নদীতে ঝাপ দেয় তাহসিফ আমি পালিয়ে আসি Headline Bullet পুলিশের চাকরিতে থাকা অবস্থায় আইনজীবী সমিতির সদস্যপদ সক্রীয় থাকায় পুলিশ কর্মকর্তাকে কারণ দর্শানো নোটিশ Headline Bullet আলমডাঙ্গায় পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযান, গাঁজা ও ট্যাপেন্টাডলসহ গ্রেফতার করেছে তিন জনকে Headline Bullet মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে ৩৫ বোতল ভারতীয় মদ আটক Headline Bullet মহেশপুরে ১২৫ পিস ইয়াবাসহ আটক এক Headline Bullet গাংনীতে সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার এক Headline Bullet গৃহবধুকে পিটিয়ে হত্যা,স্বামী শ্বশুরী পলাতক Headline Bullet কুড়িগ্রাম সদরে অভিযান চালিয়ে ইয়াবা ও হেরোইনসহ তিনজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর Headline Bullet রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়ার অনুমোদন

রাজবাড়ীতে কালের কণ্ঠের একাদশ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

এস এম রাহাত হোসেন ফারুক, রাজবাড়ী প্রতিনিধি ঃ

উৎসব মুখর পরিবেশে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দেশের সবচেয়ে জনপ্রিয় দৈনিক কালের কণ্ঠের ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী রাজবাড়ীতে পালন করা হয়েছে। আয়োজনের মধ্যে ছিল করোনাকালীন শিক্ষায় ভুমিকা রাখায় অনলাইন ক্লাস পাঠদানে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩১ জন শিক্ষককে সংবর্ধনা প্রদান, মাস্ক বিতরণ, কেক কাটা ও আলোচনা সভা।
( ১০ জানুয়ারি) রবিবার দৈনিক কালের কণ্ঠের পাঠক সংগঠন শুভসংঘ রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে রাজবাড়ী প্রেস ক্লাব অডিটোরিয়ামে আগত শিক্ষকদের মাস্ক ও ফুলের শুভেচ্ছা দিয়ে স্বাগত জানানো হয়। এরপর কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করা হয়। সে সময় শুভসংঘ রাজবাড়ী জেলা শাখার সভাপতি ও রাজবাড়ী সরকারী কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ সরোয়ার মোর্শেদ খান স্বপনের সভাপতিত্বে রাজবাড়ী প্রেসক্লাব অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী, বিশেষ অতিথি ছিলেন, রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাউদ্দিন, রাজবাড়ীর এনসিডি সাইফুল হুদা, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলীর একমাত্র কন্যা ও স্বপ্নের রাজবাড়ী সংগঠনের চেয়ারম্যান কানিজ ফাতেমা চৈতী, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাসরিন আক্তার। বক্তব্য রাখেন, শুভসংঘ রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক ও রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের আব্দুর রশিদ মন্ডল, সদস্য ও অংকুর স্কাল এন্ড কলেজের প্রভাষক রফিকুল ইসলাম, রাজবাড়ী সদর উপজেলার বেথুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাজাহান গাজী, জেলা শহরের রাজবাড়ী টাউন মক্তব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুন কক্স। পরে অতিথিরা শিক্ষকদের হাতে ক্রেস্ট তুলে দেন।

বক্তরা, কালের কণ্ঠ শুভসংঘ রাজবাড়ী শাখার শিক্ষকদের সংবর্ধনা প্রদানের এই উদ্যোগকে স্বাগত জানান। এতে করে শিক্ষকরা অনুপ্রাণিত হবে এবং অন্যান্য শিক্ষকরাও উৎসাহিত হবে। তারা শুভসংঘের এই ধারা অব্যাহত রাখার দাবী জানান।

সংবর্ধনা পাওয়া শিক্ষকরা হলো, দীজেন্দ্রনাথ দাস, নাসিমা আক্তার, শম্পা প্রামাণিক, অনিতা রানী সাহা, জুন কক্স, মামুনুর রশীদ, শাহজাহান গাজী, রিজিয়া খান, মোঃ আবু হান্নান, লাভলি, সম্পা মন্ডল, ছালমা খাতুন, রোকেয়া খাতুন, তহমিনা মুন্নি, খন্দকার জাহাঙ্গীর হোসেন, সোনিয়া মোমেন, শাহীনা আক্তার,

জান্নাত আরা ফেরদৌস, নীলিমেশ কান্তি মন্ডল, শেখ আব্দুল হালিম, মনিরা পারভীন, মৃণাল কান্তি মন্ডল, গুলশান আরা মোস্তফা, আনসার আলী বিশ্বাস, সিদ্দিকুর রহমান, নাসিমা আক্তার, নজরুল ইসলাম, রিনা পারভীন, নাসরিন আক্তার, ফারহানা হাফিজ ও সেলিনা খাতুন।


     এই বিভাগের আরো খবর