ঢাকা, রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet গাইবান্ধা শহরের সবুজপাড়ায় ৩২৫ পিস ইয়াবা ও নগদ ১ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার, নারী গ্রেপ্তার Headline Bullet কুষ্টিয়ার কুমারখালিতে ২ বাইকের মুখোমুখি সংঘর্ষ Headline Bullet কুষ্টিয়ার ভারতীয় সিমান্তে বিপুল পরিমান মাদক উদ্ধার Headline Bullet কুষ্টিয়ার খোকসায় মাদকবিরোধী মানববন্ধন Headline Bullet কালিশংকরপুর ৭ নং ওর্য়াডের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত Headline Bullet সিএনজির টুলস বক্সে ৯৯০০ পিছ ইয়াবাসহ আটক এক Headline Bullet চুয়াডাঙ্গা আন্তঃজেলা বাস-মিনিবাস সব রুটে চলাচল বন্ধ Headline Bullet চুয়াডাঙ্গায় র‌্যাবের অভিযান ৯৭ বোতল নেশাজাতীয় সিরাপসহ গ্রেপ্তার ২ Headline Bullet ​দর্শনা শ্যামপুরে একটি বাসায় সমস্ত মালামাল সহ নগদ ৩৫,০০০ টাকা নিয়ে পলাতক চোর Headline Bullet কার্পাসডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় কবি নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত

সিএনজির টুলস বক্সে ৯৯০০ পিছ ইয়াবাসহ আটক এক

Oplus_131072

সরকারের ‘মাদকবিরোধী জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে টাঙ্গাইলে চলমান কঠোর অভিযানের ধারাবাহিকতায় টাঙ্গাইলে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৪)।
শুক্রবার (২৮ আগস্ট) সকালে দেলদুয়ার উপজেলার ছিলিমপুর এলাকায় পরিচালিত অভিযানে ৯ হাজার ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাসহ মোঃ আনোয়ার হোসেন (৪২) নামের এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করে সিপিসি-৩, র‌্যাব-১৪-এর আভিযানিক দল।

র‌্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-৩, র‌্যাব-১৪, টাঙ্গাইলের একটি দল সকাল আনুমানিক ১১টা ৫ মিনিটে টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানাধীন ছিলিমপুর বেবী স্ট্যান্ড এলাকার পাকা রাস্তার ওপর একটি তল্লাশি চৌকি (চেকপোস্ট) স্থাপন করে। এ সময় একটি সন্দেহভাজন সিএনজি অটোরিকশার গতিরোধ করে তল্লাশি চালায় র‌্যাব সদস্যরা।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে জিজ্ঞাসাবাদ করা হলে চালক তার হেফাজতে থাকা অবৈধ ইয়াবা ট্যাবলেটের কথা স্বীকার করে। আটককৃত আনোয়ারের দেওয়া তথ্য ও দেখানো মতে সিএনজির সামনের বাম পাশে থাকা তালাবদ্ধ টুল-বক্সের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৯,৯০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সাথে মাদক বিক্রির নগদ অর্থ, ১টি মোবাইল ফোন এবং ইয়াবা বহনে ব্যবহৃত সিএনজিটি জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাসাবাদে গ্রেপ্তারকৃত আনোয়ার জানায়, সে দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে কৌশলে অবৈধ ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে নিজ হেফাজতে রাখত এবং তা টাঙ্গাইল জেলাসহ আশেপাশের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করে আসছিল।

র‌্যাব-১৪, সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত মাদককারবারির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামত ও ইয়াবাসহ তাকে টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে র‌্যাব।


     এই বিভাগের আরো খবর