ফরিদপুর জেলা প্রতিনিধি:
রাজবাড়ীর গোয়ালন্দঘাটে অভিযান চালিয়ে ২০০ গ্রাম হেরোইনসহ তুহিন মোল্লা (৩০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। উদ্ধার করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য ছয় লাখ টাকা।
রোববার
(২২ নভেম্বর) সকাল ৭টা ৫ মিনিটের দিকে গোয়ালন্দঘাট থানার সোহরাব মণ্ডলপাড়া এলাকায় এসআরবি-১০-এর সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
আটক তুহিন মোল্লা ওই এলাকার ভানু মোল্লার ছেলে। এসআরবি সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে হেরোইনসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে রাজবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। এছাড়া তিনি গোয়ালন্দঘাট থানার একটি মাদক মামলার এজাহারনামীয় আসামি।
উদ্ধার করা হেরোইনসহ আটক ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।