মোঃ রাইসুল ইসলাম রাজু দর্শনা চুয়াডাঙ্গা।
চুয়াডাঙ্গার দর্শনা শ্যামপুরে এক হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ওপর নেমে এসেছে পরপর শোকের ছায়া।
মোঃ সফর উদ্দীন (বয়স ৪৫ বছর), পিতা—মৃত শওকত মোল্লা, শ্যামপুর, সৌদি আরবে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। তার স্ট্রোকের খবর শোনা মাত্রই তার স্ত্রীও ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে ঢাকার নিউরোলজিস্ট হাসপাতালের আইসিইউতে ভর্তি হন।
গত ১৮ আগস্ট ২০২৬, মঙ্গলবার ভোর ৫টায় সৌদি আরবে চিকিৎসাধীন অবস্থায় মোঃ সফর উদ্দীন ইন্তেকাল করেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
স্বামীর মৃত্যুর দুই দিন পর, আজ ২০ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার বেলা ৩টায় ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার স্ত্রীও ইন্তেকাল করেন।
স্বামী সৌদি আরবের আইসিইউতে, স্ত্রী ঢাকার আইসিইউতে—দুই প্রান্তে চিকিৎসাধীন থাকা এই দম্পতির এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে মরহুম সফর উদ্দীনের মা গুরুতর অসুস্থ হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। অন্যদিকে তার বড় ভাই মোঃ শরিফ উদ্দীন—দর্শনা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বারবার নির্বাচিত সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র, সাংবাদিক এবং দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক—ভাই ও ভাবির পরপর মৃত্যুতে খুবই অসুস্থ হয়ে পড়েছেন।
মরহুম স্বামী-স্ত্রীর রুহের মাগফিরাত এবং অসুস্থ মা ও বড় ভাই মোঃ শরিফ উদ্দীনের সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন স্বজনরা।
আল্লাহ মরহুম দুজনকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং অসুস্থ সবাইকে সুস্থতা দান করুন। আমিন।