গাইবান্ধায় মাদ্রাসার এক আবাসিক কিশোরী শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ‘দ্বীনের দিশারী মহিলা হাফেজিয়া ও কওমি মাদ্রাসা’র প্রতিষ্ঠাতা পরিচালক হাসান আলী ডাক্তারকে (৬৯) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩। শনিবার (৩১ অক্টোবর) রাতে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ঢোলভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।