কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় সাধারণ মানুষের সুপেয় পানির ব্যবস্থা করতে সাবমার্সিবল নলকূপ স্থাপন করেছে সংকল্প যুব ফাউন্ডেশন। গতকাল সোমবার (১৯ অক্টোবর) দুপুরে ছেঁউড়িয়া ফকির লালন শাহ মাঠ প্রাঙ্গণে নলকূপটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আব্দুল মঈদ বাবুল ও আবু তালেব, সুশীল সমাজের প্রতিনিধি আলমাস হাসান মামুন, জেলা কৃষকদলের আহ্বায়ক আরিফুর রহমান সুমন এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জনি।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংকল্প যুব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি জাহাঙ্গীর হোসেন।ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, সাধারণ মানুষ যাতে সহজে বিশুদ্ধ ও সুপেয় পানি সংগ্রহ করতে পারেন, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। নলকূপটি স্থাপনের ফলে স্থানীয় মানুষের নিরাপদ পানির চাহিদা পূরণে সহায়ক হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। জনসাধারণের কল্যাণে বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজকেরা জানান।