ঢাকা, বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet ভারতে পালানোর সময় দর্শনা ইমিগ্রেশনে একাধিক মামলার আসামি গ্রেপ্তার Headline Bullet জেমসবন্ডের ভুমিকা বলিউড অভিনেতা Headline Bullet রাজবাড়ীতে অসুস্থ গরু জবাই এর উদ্দেশ্যে গোয়াল ঘরে রাখার দায়ে কসাই কে জরিমানা Headline Bullet কুষ্টিয়ার দৌলতপুরে বিদেশি রিভলবার ও গুলিসহ আটক এক Headline Bullet জলবায়ু তহবিল থেকে অনুদান চায় বাংলাদেশ Headline Bullet কুষ্টিয়া সরকারি কলেজের ক্যাম্পাস মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) তিন সদস্য Headline Bullet চুয়াডাঙ্গার ছাত্রনেতা সৌরভের মর্মান্তিক মৃত্যু: ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত, আহত রিয়া Headline Bullet দর্শনায় মাদক সেবনসহ গ্রেফতার ১, ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড! Headline Bullet থানাপাড়ায় শিক্ষার্থীর উপর নৃশংস হামলা ও সাম্প্রতিক কিশোর অপরাধের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত Headline Bullet খুলনায় অন্য মেয়ের সাথে কথা বলায় প্রেমিককে ছুরিকাঘাত

রাজবাড়ীতে অসুস্থ গরু জবাই এর উদ্দেশ্যে গোয়াল ঘরে রাখার দায়ে কসাই কে জরিমানা

Oplus_131072

রাজবাড়ীর গোয়ালন্দে জ-বাইয়ের উদ্দেশ্যে কসাইখানায় অসুস্থ গরু রাখার দায়ে বাবুল নামে এক কসাইখানার মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জরিমানা অনাদায়ে তাঁকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) উপজেলার উজানচর জামতলা সংলগ্ন এলাকায় পশু জ-বাই ও মাংসের মান নিয়ন্ত্রণে পরিচালিত বিশেষ অভিযানে এ দণ্ড দেওয়া হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জনস্বাস্থ্য সুরক্ষা এবং বাজারে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত মাংসের সরবরাহ নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসীর হাসান খানের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালে উজানচর জামতলা এলাকার একটি কসাইখানায় জ-বাইয়ের উদ্দেশ্যে অসুস্থ গরু রাখার বিষয়টি শনাক্ত করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় পশু জ-বাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর ২৪(১) ধারা লঙ্ঘনের দায়ে কসাইখানার মালিক বাবুলকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অনাদায়ে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।

অভিযান শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসীর হাসান খান বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং সাধারণ মানুষের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত মাংস নিশ্চিত করতে উপজেলা প্রশাসন কাজ করছে। অসুস্থ পশু জ-বাই কিংবা আইনবহির্ভূতভাবে পশু জ-বাইয়ের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রশাসনের এ ধরনের তদারকি অব্যাহত থাকলে অসুস্থ পশু জ-বাই প্রতিরোধের পাশাপাশি ভোক্তাদের নিরাপদ খাদ্যপ্রাপ্তি নিশ্চিত করা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


     এই বিভাগের আরো খবর