গত ইং- ২৬/১০/২০২৬ তাারিখ আনুমানিক দুপুর ১২.৪৫ ঘটিকার সময় ভিকটিম (১০) কে অভয়নগর থানাধীন বাহিরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বাথরুমের কমোডের ওপর বসিয়ে উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইমরান হোসেন (৩৮) (পিতা-মৃত নজরুল ইসলাম, সাং-বুইকারা/রানাভাটা, অভয়নগর, যশোর) ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করেন। ভিকটিমক (১০) কে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান করে এবং উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার্ড করেন । পরবর্তীতে ভিকটিমের পিতা বাদী হয়ে এজাহার দায়ের করলে মামলা রজূ হয় । মামলাটি রুজু হওয়ার পর থেকে আসামি ইমরান হোসেন (৩৮) পলাতক ছিল । পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং বিশ্বস্ত সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ১০/১১/২০১৬ তারিখে ডিএমপি ঢাকার মিরপুর থানা এলাকা থেকে মিরপুর থানা পুলিশের সহযোগিতায় পলাতক আসামি মোঃ ইমরান হোসেনকে গ্রেপ্তার করা হয়।
আসামীর নাম ও ঠিকানাঃ
ইমরান হোসেন (৩৮)
পিতা-মৃত নজরুল ইসলাম, সাং-বুইকারা/রানাভাটা, অভয়নগর, যশোর।