মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে ট্রাম্পের সঙ্গে কাতার আমিরের ফোনালাপমধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। আলোচনায় আঞ্চলিক উত্তেজনা প্রশমনে চলমান কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে কথা বলেন তারা। খবর আনাদোলু এজেন্সির।