পাবনায় নেশার টাকা না পেয়ে মাকে জবাই করে হত্যা করার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বিএল বাড়ি ইউনিয়নের লক্ষীকোল জোলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোছা. সূর্যবানু (৬০) ওই এলাকার মৃত লোকমান সরদারের স্ত্রী। অভিযুক্ত তাদের ছেলে উদ্দিন সরদার (২৩)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ছেলে সরদার মাদকাসক্ত। নেশার টাকার জন্য প্রায়ই মায়ের সঙ্গে ঝগড়া করত। মঙ্গলবার সকালে মা সূর্য খাতুন রান্না করছিলেন। এ সময় ছেলে সরদার উদ্দিন গিয়ে মায়ের কাছে নেশার টাকা দাবি করেন। মা টাকা না দেওয়ায় বাক-বিতন্ডা শুরু হয়। একপর্যায়ে রান্নাঘরে থাকা কাস্তে দিয়ে মাকে জবাই করে হত্যা করে পালিয়ে যায় সে।
এদিকে, স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে গোপন তথ্যের ভিত্তিতে পার্শ্ববর্তী আব্দুল হাকিমের বাড়িতে পালিয়ে থাকা অভিযুক্তকে আটক করে পুলিশ। তার দেওয়া তথ্য মতে, ওই বাড়ি থেকেই জব্দ করা হয় হত্যাকাণ্ডে ব্যবহৃত কাস্তে।