ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet পাবনায় ৮০০ পিস ইয়াবাসহ সাবেক পুলিশ সদস্য আটক Headline Bullet কুষ্টিয়ার কুমারখালীতে ছেঁউরিয়ায় সংকল্প যুব ফাউন্ডেশনের উদ্যোগে সাবমার্সিবল নলকূপ স্থাপন উদ্বোধন Headline Bullet লাখ টাকার বিদ্যুৎ বিল সংশোধনের পরে হলো ১ হাজার ২৩৮ টাকা Headline Bullet হরমুজ প্রণালির উপরে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম বাধা দিয়ে ধ্বংস করেছে Headline Bullet পাবনায় নেশার টাকা না পেয়ে মাকে জবাই করে হত্যা Headline Bullet জীবননগরে উন্মুক্ত স্থানে পশু জবাই: মাংস ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা! Headline Bullet কুষ্টিয়া জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক শাহিদুল হক শিমুলের জামায়াতে ইসলামীতে যোগদান Headline Bullet দর্শনায় বিজিবির অভিযান: মোটরসাইকেলসহ বিপুল পরিমাণ মদ ও কফ সিরাপসহ আটক ১​ Headline Bullet রাশিয়ার হয়ে যুদ্ধে নেমে প্রান গেলো বাংলাদেশি যুবকের Headline Bullet চুয়াডাঙ্গায় ৩৭৭ পিস ইয়াবাসহ মুদি দোকানদারসহ গ্রেপ্তার ৩

জীবননগরে উন্মুক্ত স্থানে পশু জবাই: মাংস ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা!

Oplus_131072

আবু হানিফ মিলন, স্টাফ রিপোর্টার :চুয়াডাঙ্গার জীবননগর পৌর এলাকায় নির্ধারিত স্থান ব্যতীত যত্রতত্র ও উন্মুক্ত স্থানে পশু জবাই করার অপরাধে মনির হোসেন (৪৫) নামের এক মাংস ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
​গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় জীবননগর পৌর শহরে অভিযান পরিচালনা করে এই অর্থদণ্ড প্রদান করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমাইয়া সুলতানা এ্যানি।
​আদালত সূত্রে জানা যায়, জীবননগর পৌর এলাকায় পশু জবাই করার জন্য একটি সুনির্দিষ্ট স্থান নির্ধারণ করা রয়েছে। স্থানীয় ব্যবসায়ীদের সেখানে পশু জবাইয়ের জন্য বারবার নির্দেশনা দেওয়া সত্ত্বেও আইন অমান্য করে খোলা জায়গায় পশু জবাই করছিলেন মনির হোসেন। এমতাবস্থায় সোমবার সকালে পরিচালিত অভিযানে ‘পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন’ অনুযায়ী তাকে এই অর্থদণ্ড দেওয়া হয়।
​অভিযান শেষে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া সুলতানা এ্যানি বলেন, “নির্দিষ্ট স্থান ছাড়া যত্রতত্র ও খোলা জায়গায় পশু জবাই করলে পরিবেশ মারাত্মকভাবে দূষিত হয়, যা জনস্বাস্থ্যের জন্য চরম হুমকিস্বরূপ। পরিবেশ রক্ষা ও মাংসের সঠিক মান বজায় রাখতে সবাইকে সচেতন ও সতর্ক হতে হবে।”
​জনস্বার্থ ও পরিবেশ সুরক্ষায় প্রশাসনের এই ধরনের তদারকি ও মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি হুঁশিয়ারি দেন।
(সূত্রে : BBC crime news)


     এই বিভাগের আরো খবর