ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet চুয়াডাঙ্গায় ৩৭৭ পিস ইয়াবাসহ মুদি দোকানদারসহ গ্রেপ্তার ৩ Headline Bullet দর্শনায় ৩০০টি গাছের চারা রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করলেন ওসি নজরুল ইসলাম!​ Headline Bullet গাংনীর কাজিপুরে বিজিবির অ’ভি’যা’নে ৬ লক্ষাধিক টাকার ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার Headline Bullet পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল Headline Bullet মোবাইল নম্বর ব্লক করায় দুই বান্ধবীকে মারধর Headline Bullet সাজেকে পর্যটকবাহী একটি জিপউল্টে সাতজন আহত Headline Bullet দামুড়হুদার মুন্সিপুর সীমান্তে কোটি টাকার স্বর্ণসহ আটক ১ Headline Bullet কুষ্টিয়া কাস্টমস মোড় পরিবার আয়োজিত নাইট ফুটবল টুর্নামেন্টের প্রধান অতিথি সুমনপ্রধান বক্তা জিল্লু Headline Bullet রেলযাত্রায় নতুন মাত্রা: ভারত থেকে এলো ১৮টি আধুনিক কোচ, কাস্টমস শেষে দর্শনা হয়ে ছাড়লো সৈয়দপুর Headline Bullet মরহুম হাজী খন্দকার শওকত আলীর স্মরণ সভায় জেলা বিএনপির মাহমুদ হাসান খান বাবু ও শরিফুজ্জামান শরীফ উপস্থিত ছিলেন

দর্শনায় ৩০০টি গাছের চারা রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করলেন ওসি নজরুল ইসলাম!​

Oplus_131072


আবু হানিফ মিলন,,ভ্রাম্যমাণ প্রতিনিধি :চুয়াডাঙ্গা দর্শনায় পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ চত্বর গড়ে তোলার লক্ষ্যে দর্শনায় ৩০০টি গাছের চারা রোপণের এক বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আজ দর্শনা কেরু সুপার মার্কেটের সামনে একটি বকুল ফুলের চারা রোপণের মাধ্যমে এ মহতী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সরজমিনে উপস্থিত থেকে প্রথম চারাগাছটি রোপণ করে কর্মসূচির শুভ সূচনা করেন দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম।
​উদ্যোক্তারা জানান, দর্শনা পৌরসভার অধীনে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও দর্শনীয় পয়েন্টে ঘুরে ঘুরে পর্যায়ক্রমে এই ৩০০টি গাছের চারা রোপণ করা হবে। পরিবেশের সুরক্ষা ও সৌন্দর্য বর্ধনে এই চারা রোপণ অভিযান বিশেষ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।
​অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সামাজিক কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন,,(আয়োজনে টাইগার ক্লাব দর্শনা)
(সূত্র:প্রতিদিনের আলোচিত কন্ঠ)


     এই বিভাগের আরো খবর