ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet মরহুম হাজী খন্দকার শওকত আলীর স্মরণ সভায় জেলা বিএনপির মাহমুদ হাসান খান বাবু ও শরিফুজ্জামান শরীফ উপস্থিত ছিলেন Headline Bullet যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সংঘবদ্ধ চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার Headline Bullet ড্রাগ হাউজে তল্লাশি, ডেস্ক ক্যালেন্ডারে ২৫ পিস ইয়াবা,দোকান মালিকের বক্তব্য সরযন্ত্র Headline Bullet মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় নারী-শিশুসহ আটক ৪ Headline Bullet গাজীপুরের শ্রীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে রেখে এক গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণ Headline Bullet কোটচাঁদপুরে ভাড়া বাসায় অসামাজিক কাজ: দর্শনার নারীসহ গ্রেপ্তার ৫ Headline Bullet ভারত থেকে ২০০ মাসেন্জার কোচ পাচ্ছে বাংলাদেশ Headline Bullet চুয়াডাঙ্গায় তুচ্ছ ঘটনায় যুবককে পিটিয়ে হত্যা Headline Bullet চুয়াডাঙ্গায় ইয়াবা-টাপেন্টাডলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড Headline Bullet ঝিনাইদহে হোমিও চিকিৎসাকেন্দ্রে অভিযানে আটক ৫

দৌলতদিয়া যৌনপল্লী থেকে ৬০ বোতল দেশি মদসহ নারী আটক

Oplus_131072

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে অভিযান চালিয়ে ৬০ বোতল দেশীয় মদ ও ৫ লিটার চোলাই মদ উদ্ধার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। এ ঘটনায় নার্গিস বেগম (৫৫) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) রাত ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দৌলতদিয়া যৌনপল্লীতে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, অভিযানে নার্গিস বেগমের কাছ থেকে ৬০ বোতল দেশীয় মদ উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক জব্দমূল্য ১ লাখ ৫০ হাজার টাকা। এ ছাড়া তাঁর কাছ থেকে ৫ লিটার চোলাই মদও জব্দ করা হয়।

গ্রেপ্তার নার্গিস বেগম দৌলতদিয়া যৌনপল্লীর ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মৃত রব মোল্লার স্ত্রী ও মৃত ওয়াহাব মোল্লার মেয়ে।

এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম।


     এই বিভাগের আরো খবর