BBC Crime news
স্টাফ রিপোর্টার আবু হানিফ মিলন
তারিখ: ৮ সেপ্টেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানাধীন শান্তিনগর মাঠপাড়া এলাকার আমেনার বাসায় এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সরজমিনে গিয়ে দেখা যায়, বাসার সমস্ত দরজা ভেঙে ঘরের মূল্যবান আসবাবপত্র এবং পানির মোটর চুরি করে নিয়ে চোরেরা লাপাত্তা হয়ে গেছে। এলাকাবাসীর সঙ্গে কথা বলে এই ঘটনার সত্যতা নিশ্চিত করা গেছে।
এখনো পর্যন্ত স্পষ্ট নয় কে বা কারা এই চুরির সঙ্গে জড়িত এবং চোরেরা রয়েছে ধরাছোঁয়ার বাইরে। এ ধরনের ঘন ঘন চুরির ঘটনায় এলাকার সাধারণ মানুষের মনে তীব্র আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসীর পক্ষ থেকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে জোর দাবি জানানো হয়েছে, যেন দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে এই অপরাধের প্রতিকার করা হয়।