ঢাকা, রবিবার, ১ নভেম্বর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet গাইবান্ধায় মাদ্রাসা শিক্ষার্থী ধর্ষনের অভিযোগে পরিচালক গ্রেফতার Headline Bullet পোশাক শ্রমীকদের আন্দোলন ঠেকাতে জরুরী বৈঠক প্রধানমন্ত্রীর Headline Bullet কুষ্টিয়ায় জোটের উদ্যোগে ইসলামিয়া কলেজ ও সুখনগর বস্তিতে ডেঙ্গু সচেতনতায় কর্মসূচি অনুষ্ঠিত Headline Bullet জীবননগরে পুলিশের মাদকবিরোধী অভিযান: ১১৮ বোতল ফেনসিডিল সদৃশ উইন-করেক্স জব্দ, পালালো আজাদ Headline Bullet মন্ত্রী নিতাই রায় চৌধুরীর উপস্থিতিতে চুয়াডাঙ্গায় আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত Headline Bullet লংমার্চের পরিবর্তে সংবিধান সংস্কার কমিটির আলোচনায় অংশগ্রহণ করতে হবে Headline Bullet গাজীপুরে শ্রমিক পুলিশ সংঘর্ষে ১০ কিমি রোড যানজট Headline Bullet কনস্টেবলের স্ত্রীর সাথে এএসপির শারীরিক সম্পর্ক থাকায় অবসরে Headline Bullet গ্রামবাসিকে খেলার জন্য আরো জায়গা বরাদ্দ দেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী Headline Bullet ১১ দলীয় ঐক্যের লংমার্চের সমাপনী সমাবেশ কুষ্টিয়ায়, প্রস্তুতি সম্পন্ন

মাদারীপুরে মানবপাচারের অভিযোগে এনামুল মাতুব্বর গ্রেপ্তার

Oplus_131072


মাদারীপুরের রাজৈরে মানবপাচারের অভিযোগে এনামুল মাতুব্বর (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।আজ‌
শুক্রবার মাদারীপুর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার এনামুল মাতুব্বর রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের উত্তরপাড়া এলাকার এসাহাক মাতুব্বরের ছেলে।
পুলিশ জানায়, ভুক্তভোগী ইতালি যাওয়ার ইচ্ছা প্রকাশ করলে পূর্বপরিচিত এনামুল মাতুব্বর ও তার সহযোগীরা ইতালিতে উচ্চ বেতনের চাকরির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ২২ লাখ টাকা দাবি করেন। তাদের কথায় বিশ্বাস করে ভুক্তভোগী গত ২ ডিসেম্বর ২০২৫ তারিখে নগদ ২২ লাখ টাকা ও পাসপোর্ট আসামিদের কাছে দেন।
পরবর্তীতে গত ৭ জানুয়ারি ২০২৬ ভুক্তভোগীকে ইতালির পরিবর্তে লিবিয়ায় পাঠানো হয়। অভিযোগ অনুযায়ী, লিবিয়ায় পৌঁছানোর পর এনামুল তাকে গ্রহণ করে এবং কয়েক দিন পর আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের সদস্যদের কাছে বিক্রি করে দেন। পরে ওই চক্রের সদস্যরা ভুক্তভোগীকে আটকে রেখে শারীরিক নির্যাতন করে এবং পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে।
ভুক্তভোগীকে মুক্ত করার জন্য তার স্বজনরা বিভিন্ন সময়ে এনামুলকে আরও ২০ লাখ টাকা দেন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে। তবে এরপরও ভুক্তভোগীকে মুক্তি না দিয়ে নির্যাতন করা হয় বলে পুলিশ জানায়।
একপর্যায়ে ভুক্তভোগী পাচারকারী চক্রের কবল থেকে কৌশলে পালিয়ে লিবিয়ায় আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM)-এর সহায়তা নেন। পরে গত ২৮ এপ্রিল ২০২৬ তিনি বাংলাদেশে ফিরে আসেন।
এ ঘটনায় রাজৈর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। মামলার তদন্তের ধারাবাহিকতায় ডিবির বিশেষ অভিযানে এনামুল মাতুব্বরকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার এনামুলের পিসিপিআর যাচাই করে তার বিরুদ্ধে একটি মানবপাচার মামলার তথ্য পাওয়া গেছে।
মাদারীপুর জেলা পুলিশ জানিয়েছে, মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী, মানবপাচারকারী, চাঁদাবাজসহ বিভিন্ন অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।


     এই বিভাগের আরো খবর