ঢাকা, বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet হাটবোয়ালিয়ায় প্রতিবন্ধী নারীকে ধ’র্ষ’ণের অভিযোগে একজন আটক Headline Bullet মুন্সীগঞ্জে মসজিদের ইমাম কর্তৃক স্ত্রী-হত্যাকান্ডের ২৪ ঘণ্টার মধ্যেই পিবিআই-এর অভিযানে স্বামী গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি Headline Bullet চুয়াডাঙ্গায় প্রধান শিক্ষিকাকে মারধর Headline Bullet কুষ্টিয়া সদর হাসপাতালে অপারেশনে রুগীর বিচ্ছিন্ন করা পা গায়েব Headline Bullet কুষ্টিয়া রেডক্রিসেন্ট সোসাইটি উদ্যোগে পারিবারিক সংযোগ পুনরুদ্ধার বিষয়ক একটি সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠানের প্রধান কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা সোহরাব উদ্দিন Headline Bullet জীবননগরে ৩ মাদকসেবি জনতার হাতে আটক Headline Bullet মেহেরপুরের গাংনীতে ইয়াবাসহ আটক দুই Headline Bullet স্বামীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেফতার Headline Bullet কুষ্টিয়ার কুমারখালিতে ভ্রাম্যমান বাঁধা দেওয়ায় বিএনপির ৯ নেতা কর্মীর নামে মামলা Headline Bullet চুয়াডাঙ্গায় অস্ত্র ও গুলি উদ্ধার

দাদা হত্যা মামলায় নাতি কারাগারে

লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে একটি সালিসি বৈঠকে দাদা সামছুদ্দিনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার আসামি নাতি আব্বাস উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার রাতে চন্দ্রগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবু মূসার নেতৃত্বে সদর উপজেলার মান্দারী বাজার এলাকা থেকে আব্বাসকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ২০১৭ সালের ৬ মে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে একটি সালিসি বৈঠকে সামছুদ্দিন ও আব্বাসদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এক পর্যায়ে গুরুতর আহত হয়ে সামছুদ্দিন মারা যান। পরে নিহতের স্ত্রী আইয়াতি বেগম বাদী হয়ে ছেলে বেলাল হোসেন ও নাতি আব্বাসের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় বেলাল দীর্ঘদিন ধরে কারাবন্দি রয়েছে। ঘটনার পর থেকেই পলাতক ছিলেন আব্বাস।

এ ব্যাপারে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, হত্যা মামলার পলাতক আসামি আব্বাসকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


     এই বিভাগের আরো খবর