ঢাকা, বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet হাটবোয়ালিয়ায় প্রতিবন্ধী নারীকে ধ’র্ষ’ণের অভিযোগে একজন আটক Headline Bullet মুন্সীগঞ্জে মসজিদের ইমাম কর্তৃক স্ত্রী-হত্যাকান্ডের ২৪ ঘণ্টার মধ্যেই পিবিআই-এর অভিযানে স্বামী গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি Headline Bullet চুয়াডাঙ্গায় প্রধান শিক্ষিকাকে মারধর Headline Bullet কুষ্টিয়া সদর হাসপাতালে অপারেশনে রুগীর বিচ্ছিন্ন করা পা গায়েব Headline Bullet কুষ্টিয়া রেডক্রিসেন্ট সোসাইটি উদ্যোগে পারিবারিক সংযোগ পুনরুদ্ধার বিষয়ক একটি সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠানের প্রধান কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা সোহরাব উদ্দিন Headline Bullet জীবননগরে ৩ মাদকসেবি জনতার হাতে আটক Headline Bullet মেহেরপুরের গাংনীতে ইয়াবাসহ আটক দুই Headline Bullet স্বামীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেফতার Headline Bullet কুষ্টিয়ার কুমারখালিতে ভ্রাম্যমান বাঁধা দেওয়ায় বিএনপির ৯ নেতা কর্মীর নামে মামলা Headline Bullet চুয়াডাঙ্গায় অস্ত্র ও গুলি উদ্ধার

চট্টগ্রামের সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বুধবার দুপুর ১২টার দিকে উপজেলাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাইছড়ির লালবেগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত যুবকের নাম মোঃ কামরুল ইসলাম (২৮)। তিনি বরিশাল জেলার বাউখাল থানার রাজাপুর গ্রামের মোঃ মহসিনের ছেলে। সীতাকুণ্ডের বিভিন্ন শিপব্রেকিং ইয়ার্ড থেকে স্ক্র্যাপ লোহা কিনে ক্রয়-বিক্রয় করতেন তিনি।

বারআউলিয়া হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, আজ বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার সোনাইছড়ির লালবেগ এলাকায় মোটরসাইকেল আরোহী লোহা ব্যবসায়ী কামরুল ঢাকামুখী রোডে যাবার সময় একইমুখী একটি কাভার্ড ভ্যান তার মোটরসাইকেলকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে বারআউলিয়া হাইওয়ে থানার পুলিশ তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে প্রেরণ করেন। 

বারআউলিয়া হাইওয়ে থানার ওসি আবদুল আওয়াল জানান, ঘটনার পরপর তারা যুবককে উদ্ধার করে চমেকে পাঠিয়ে দিয়েছেন। তবে দুর্ঘটনার জন্য দায়ী গাড়িটি আটক করা যায়নি। 

অন্যদিকে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই মো.আলাউদ্দিন জানান, কামরুল নামের ওই যুবককে গুরুতর আহত অবস্থায় চমেকে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


     এই বিভাগের আরো খবর