ঢাকা, শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet কুষ্টিয়ার মিরপুরে ডিবির অভিযানে চারটি ওয়ান শুটার গান উদ্ধার Headline Bullet বিয়ের আগের রাতেই মাদকসহ আটক বর Headline Bullet পুলিশের লোকের ধাওয়া খেয়ে নদীতে ঝাপ দেয় তাহসিফ আমি পালিয়ে আসি Headline Bullet পুলিশের চাকরিতে থাকা অবস্থায় আইনজীবী সমিতির সদস্যপদ সক্রীয় থাকায় পুলিশ কর্মকর্তাকে কারণ দর্শানো নোটিশ Headline Bullet আলমডাঙ্গায় পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযান, গাঁজা ও ট্যাপেন্টাডলসহ গ্রেফতার করেছে তিন জনকে Headline Bullet মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে ৩৫ বোতল ভারতীয় মদ আটক Headline Bullet মহেশপুরে ১২৫ পিস ইয়াবাসহ আটক এক Headline Bullet গাংনীতে সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার এক Headline Bullet গৃহবধুকে পিটিয়ে হত্যা,স্বামী শ্বশুরী পলাতক Headline Bullet কুড়িগ্রাম সদরে অভিযান চালিয়ে ইয়াবা ও হেরোইনসহ তিনজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

করোনা ভাইরাস পরিস্থিতিতে প্রোটিনের চাহিদা নিশ্চিতকরণে বালিয়াকান্দিতে ভ্রাম্যমান মাছ বিক্রয় কার্যক্রমের উদ্বোধনঃ

এস,এম রাহাত হোসেন ফারুক, রাজবাড়ী প্রতিনিধি ঃ দেশব্যাপী করোনা ভাইরাস ( কোভিট-১৯) দ্বিতীয় ধাপে পরিস্থিতিতে জনসাধারণের প্রোটিনের চাহিদা নিশ্চিতকরনে স্বাস্থ্যবিধি অনুসরণপুর্বক রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলাতে ভ্রাম্যমান মাছ বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকালে বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের সার্বিক তত্বাবধায়নে ও শিহাব মৎস্য খামারের পরিচালনায় কার্যক্রমের উদ্বোধন করেন, উপজেলা নিবার্হী কর্মকর্তা আম্বিয়া সুলতানা। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা (চ.দ) আব্দুল মান্নান, সহকারী মৎস্য অফিসার রবিউল হক, বালিয়াকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নায়েব আলী শেখ, ইউপি সদস্য আকরাম হোসেনসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমান মাছ বিক্রয় বৃহস্পতিবার বালিয়াকান্দি বাজার, শুক্রবার আড়কান্দি বাজার, শনিবার বহরপুর বাজার, রবিবার বালিয়াকান্দি বাজার, সোমবার নারুয়া বাজারে সকাল ৬টা থেকে বিকাল ৪টা পর্যন্ত করা হয়।


     এই বিভাগের আরো খবর