ঢাকা, শনিবার, ২৯ আগস্ট, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet কালিশংকরপুর ৭ নং ওর্য়াডের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত Headline Bullet সিএনজির টুলস বক্সে ৯৯০০ পিছ ইয়াবাসহ আটক এক Headline Bullet চুয়াডাঙ্গা আন্তঃজেলা বাস-মিনিবাস সব রুটে চলাচল বন্ধ Headline Bullet চুয়াডাঙ্গায় র‌্যাবের অভিযান ৯৭ বোতল নেশাজাতীয় সিরাপসহ গ্রেপ্তার ২ Headline Bullet ​দর্শনা শ্যামপুরে একটি বাসায় সমস্ত মালামাল সহ নগদ ৩৫,০০০ টাকা নিয়ে পলাতক চোর Headline Bullet কার্পাসডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় কবি নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত Headline Bullet মাদক সেবনের অপরাধে ঝিনাইদহে মা-ছেলের কারাদণ্ড Headline Bullet দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশনে স্টেশন মাস্টার নাজমা ইয়াসমিনের বিরুদ্ধে মামুনুর রশীদের ভিত্তিহীন ও হাস্যকর অভিযোগ Headline Bullet দর্শনা শান্তিনগরে ইয়াবা ও গাঁজাসহ জয়রামপুর বটতলার শামসুল আটক ১ Headline Bullet চুয়াডাঙ্গা সদর হাসপাতাল পরিদর্শনে এমপি মাসুদ পারভেজ রাসেল

মাদক সেবনের অপরাধে ঝিনাইদহে মা-ছেলের কারাদণ্ড

Oplus_131072

ঝিনাইদহে মাদকদ্রব্য ইয়াবা সেবনের অপরাধে এক মা ও তাঁর ছেলেকে ৪ মাস করে সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। একই সাথে মা জলি খাতুনকে ১০০০ টাকা ও ছেলে আরিফ রহমান নিশানকে ২০০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

এছাড়া পৃথক আরেকটি অভিযানে মুক্ত (৪০) নামের এক মাদকসেবিকে আটক করেছে ডিবি পুলিশ। ডোপ টেস্টে মাদকসেবি সনাক্ত হওয়াই তাকে ৪ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত সাথে ৪০০০ টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।

​আজ বুধবার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এস আই রথীন্দ্রনাথ পোদ্দার সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা কালে জলি খাতুন ও নিশান কে হামদহ পারহাউজ পাড়া থেকে এবং আরেক আসামি মুক্তকে হামদহ শেখপাড়া থেকে আটক করা হয় । তিনি জানান, তারা দীর্ঘদিন ধরে অবৈধ মাদকদ্রব্য ইয়াবার ব্যবসা পরিচালনা করে আসছিলো।


     এই বিভাগের আরো খবর