ঢাকা, বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet কুষ্টিয়া সরকারি কলেজের ক্যাম্পাস মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) তিন সদস্য Headline Bullet চুয়াডাঙ্গার ছাত্রনেতা সৌরভের মর্মান্তিক মৃত্যু: ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত, আহত রিয়া Headline Bullet দর্শনায় মাদক সেবনসহ গ্রেফতার ১, ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড! Headline Bullet থানাপাড়ায় শিক্ষার্থীর উপর নৃশংস হামলা ও সাম্প্রতিক কিশোর অপরাধের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত Headline Bullet খুলনায় অন্য মেয়ের সাথে কথা বলায় প্রেমিককে ছুরিকাঘাত Headline Bullet যশোর জেলার অভয়নগর থানাধীন বাহিরঘাটের ধর্ষণ মামলার পলাতক আসামী ঢাকা থেকে গ্রেফতার Headline Bullet ফরিদপুরে জলন্ত বাসের আগুনে চালকের মৃত্যু Headline Bullet কুষ্টিয়ায় স্কুল ছাত্রীকে ছুরিকাঘাতের সেই যুবক গ্রেফতার Headline Bullet দর্শনায় ২৪ বোতল এসকাফ ও ফেন্সিডিলসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার Headline Bullet ফরিদপুরে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ পরিবহনকে জরিমানা

ফরিদপুরে জলন্ত বাসের আগুনে চালকের মৃত্যু

Oplus_131072

ফরিদপুর শহরের গোয়ালচামট বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা‘কিশোর তন্ময়’ নামে একটি লোকাল বাসে দুর্বৃত্তদের দেয়া আগুনে চালক কালাচান (৫৫) মারা গেছেন। সোমবার দিবাগত রাত পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত কালাচান গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিকনগর এলাকার বাসিন্দা। ঘটনার সময় কালাচান বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তার পাশে পার্কিং করে রাখা বাসটিতে হঠাৎ আগুন লাগে। আ*গুন দেখতে পেয়ে চালক নিজেই তা নেভানোর চেষ্টা করেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় চালক অসুস্থ হয়ে পড়লে তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃ*ত ঘোষণা করেন।

ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহম্মদ মিয়াজী জানান, গভীর রাতে নতুন বাসস্ট্যান্ড এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাসে আগুনের ঘটনা ঘটে। এ সময় বাসের চালক ভেতরে ঘুমিয়ে ছিলেন। চালক দ্রুত বের হয়ে নিজেও আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

পুলিশ সুপার আরও জানান, আগুনের ধোঁয়ার কারণে চালকের মৃ*ত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করাসহ আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি, এছাড়া কে বা কারা আগুন দিয়েছে, তা এখনো জানা যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।


     এই বিভাগের আরো খবর